তুরস্ক ছেড়ে যাওয়ার জন্য বিনামূল্য়ে বিমানের টিকিট, হুড়োহুড়ি

বিমানবন্দরে লম্বা লাইন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ছেড়ে অন্যত্র যারা যেতে চায়, তাদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করল তুরস্ক এয়ারলাইন্স এবং পেগাসাস এয়ারলাইন্স। রবিবার থেকে শুরু হয়েছে ফ্রি-টিকিট। আর ফ্রি-টিকিটের জন্য কাউন্টারে লম্বা লাইন। টিকিট কেটে যাওয়া যাবে ইস্তান্বূল, আঙ্করা, আন্তাল্য এবং অন্য়ত্র। সরকারিভাবে এই ঘোষণা জারি হতেই এই দুই সংস্থার টিকিট কাউন্টারে লম্বা লাইন। এখনও পর্যন্ত তুরস্কের যে সব এলাকার মানুষ টিকিট কেটে নিরাপদস্থানে চলে যেতে শুরু করেছেন সেই সব এলাকাগুলির মধ্যে রয়েছে গাজিয়ানতেপ, হাতাই, নুরদাগি এবং মারাশ। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার গাজিয়ানতেপে জড়ো হন কয়েক হাজার মানুষ। কারা কোথায় যেতে চাইছেন, তা জেনে সংশ্লিষ্ট বিমানে তাদের তুলে দেওয়া হচ্ছে।

এই গাজিয়ানতেপে প্রথম আঘাত ছোবল মারে ভূমিকম্প। কম্পনের তীব্রতা ছিল ৭.৮ রিখটার স্কেল। নয় সেকেন্ড বাদে সেই একই জায়গা দ্বিতীয়বার কেঁপে ওঠে। সে দফায় কম্পনের তীব্রতা ছিল ৭.৬ রিখটার স্কেল। প্রতিটি কম্পনের পর আফটার শকের তীব্রতা ছিল মারাত্মক। তুরস্কে মৃতের সংখ্য়া কোথায় গিয়ে থামবে, সে ব্যাপারে সকলেই অন্ধকারে। 

অনেকেই এই ঘটনার সঙ্গে মিল পাচ্ছে আফগানিস্তানের। তালিবান সে দেশ দখলের পর শুরু হয় আফগানিস্তান ছেড়ে যাওয়ার হিড়িক। বিমানে লোক ধারণের জায়গা ছিল না। অনেক বাবা-মা সন্তানের মায়া ত্যাগ করে বিমানে উঠে অন্যত্র চলে যায়। সেই ছবি দেখা গেল তুরস্কের বিভিন্ন বিমানবন্দরে। 

 আরও পডুন তুরস্কে ধ্বংসস্তুপে ছোট ভাইকে জড়িয়ে সাত বছরের বোন

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়