মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪, আহত ১০

আহত হয়েছেন আরও ১০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামের মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার (Gas Cylinder) বিস্ফোরণে (Blast) মৃত্যু (Death) হল ৪ জনের। আহত হয়েছেন আরও ১০ জন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার জয়নগরের রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে মেলার আসর বসেছিল। সেখানে স্থানীয় মানুষজন সন্ধ্যা হতেই ভিড় করেন কেনাকাটা করতে। মেলা উপলক্ষে রাস্তার ধারে বসেছিল বেলুনের পসরা। মেলার মধ্যে আচমকা রাত ১০টা নাগাদ এক গ্যাস বেলুন বিক্রেতার সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। ঘটনার অভিঘাতে জখম হন বেলুন বিক্রেতা এবং আরও ১৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চার জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে বেলুন বিক্রেতা এবং আরও এক যুবক ও দুই নাবালকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বেলুন বিক্রেতার নাম নাম মুচিরাম মণ্ডল (৩৫)। এ ছাড়া, আরও ৩ জন মৃতের নাম কুতুবউদ্দিন মিস্ত্রি (৩৫), শাহিন মোল্লা (১৩) এবং আবির গাজি (৮)।

অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছয় মেলা স্থলে। পাশাপাশি বকুলতলা থানার পুলিশকর্মীরাও ঘটনাস্থলে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আচমকা মেলার মধ্যে এমন মর্মান্তিক দুর্ঘটনায় উৎসবের আনন্দ কেটে গিয়ে মুহূর্তের মধ্যে শোকের আবহ তৈরি হয়।

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ