মহিলা প্রিমিয়ার লিগে আজ লড়াই আদানি বনাম অম্বানির

নিলাম শুরু দুপুর দুটো থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম সোমবার। নিলাম শুরু হবে দুপুর দুটো থেকে। নিলামে লড়াই হবে দুই শিল্পপতির মধ্যে আদানি এবং অম্বানি। হিন্ডেনবার্গের রিপোর্ট ফাঁসের পর থেকে মিডিয়ার সব আলো  শুষে নিয়েছেন  শিল্পপতি আদানি। মহিলাদের আইপিএল-য়ের নিলামে কোন শিল্পপতি কত টাকা দিয়ে কোন খেলোয়াড়কে কিনে নেবেন সে দিকে তাকিয়ে সব পক্ষ। নিলাম হবে মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে। আইপিএল-য়ে পুরুষদের নিলামে হাতে খড়ি হয়েছিল আদানি গোষ্ঠীর। তারা জানুয়ারিত হওয়া নিলামে শিল্পপতি আদানির সংস্থা আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনে নেয় ১,২৮৯ কোটি টাকার বিনিময়ে। অন্যদিকে, ৯১২.৩৯ কোটি টাকা দিয়ে মুম্বইকে কিনে নেয় ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। মহিলা আইপিএল নিলামের মোট মূল্য ধরা হয়েছে ৪৬৬৯.৯৯ কোটি টাকা। মেয়েদের আইপিএল ম্য়াচের সরাসরি সম্প্রচারের সত্ব পেয়েছে ভায়াকম ১৮। তাদের সঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চুক্তি হয়েছে পাঁচ বছরের। প্রচারের জন্য তাদের খরচ হবে মোট ৯৫১ কোটি টাকা। ম্যাচ পিছু প্রচারের খরচ ৭.০৯ কোটি। মহিলাদের আইপিএল ম্যাচের সরাসরি সম্প্রচারের সত্ব ছাডাও পুরুষদের আইপিএল-য়ে ডিজিটাল প্রচারের দায়িত্ব পেয়েছে তারাই। মহিলাদের আইপিএলে ৪০৯জন ক্রিকেটারের মধ্যে ভারতীয় ক্রিকেটার ২৪৬জন। বাকিরা বিদেশি। ম্যাচ শুরু হবে আগামী ৪ মার্চ থেকে। চলবে ২৬ মার্চ পর্যন্ত। ২৩ দিনে মোট ম্যাচ হবে ২২টি। তবে ম্যাচের আগে লড়াই দুই শিল্পপতির মধ্যে। 

আরও পড়ুন এশিয়াকাপ : ভারতের পাশে প্রাক্তন পাক অলরাউন্ডার রজ্জাক

কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বল টেম্পারিং কাণ্ডে বিপাকে প্য়াট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন