পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন অভিষেকের

শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু–‌কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama Attack) নৃশংস জঙ্গি হামলায় শহিদ ৪০ জন ভারতীয় জওয়ানদের (Jawan) প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হিংসার নিন্দা জানিয়ে মঙ্গলবার শহিদ জওয়ানদের তিনি স্মরণ করেন।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ডায়মন্ড হারবারের সাংসদ শ্রদ্ধা জ্ঞাপন বার্তায় লিখেছেন, ‘পুলওয়ামা হামলায় যে সিআরপিএফ জওয়ানরা প্রাণ হারিয়েছেন আজ তাঁদের স্মরণ করছি। সহিংসতার এই বর্বরোচিত কাজ কখনই ভোলা যাবে না। আমরা আমাদের বীর শহীদদের শোকাহত পরিবারের পাশে আছি। আমরা যে কোনো ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই।’ এদিন শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি টুইটারে লেখেন, ‘আমরা আমাদের বীর নায়কদের স্মরণ করছি যাদেরকে পুলওয়ামায় এই দিনে হারিয়েছি। আমরা কখনও ভুলব না তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ। তাঁদের সাহস আমাদেরকে শক্তিশালী ও উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে।’

উল্লেখ্য তিন বছর আগে ২০১৯ সালে আজকের দিনে জম্মু–‌কাশ্মীরের পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলা হয়। ১৪ ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তাকর্মীদের বহনকারী একটি গাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার জেলার লেথোপোড়া অতিক্রম করার সময় সেটি আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। সেই হামলায় শহিদ হন ৪০ জন ভারতীয় জওয়ান। ১৪ ফেব্রুয়ারি সেই দিনকে স্মরণ করে জয়ানদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। উল্লেখ্য পুলওয়ামায় এই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর