চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

House for All, সিউড়ি পুরসভাকে দুই দফায় ২১ কোটি

নিজস্ব প্রতিনিধি: কেষ্ট(Anubrata Mondol) মহাশয় জেলে গিয়েছেন। যদিও তাঁর নির্দেশ মতোই নাকি জেলায় শাসক দলের সংগঠন ও যাবতীয় কর্মসূচি হচ্ছে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে অস্বীকার করার উপায় নেই, কেষ্ট জেলে যেতেই জেলার সদর শহর সিউড়ির(Suri) কপাল খুলে গিয়েছে। কেননা কেষ্ট’র আমলে এই শহর বীরভূম(Birbhum) জেলার সদর শহর হয়েও নানান সময় নানা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছিল। তার জন্য শহরবাসীর মনে অভিমানও জমেছিল শাসক দলের প্রতি। এমনকি উনিশের ভোটে দেখা যায় শহরের বাসিন্দারা তৃণমূল অপেক্ষা বিজেপিকে বেশি করে ভোট দিয়েছিলেন। সেই প্রবণতা কিছুটা কমে একুশের বিধানসভা নির্বাচনে। তবে পুরসভা নির্বাচনে বিনা লড়াইয়েই শহরের পুরসভা দখল করেছিল ঘাসফুল শিবির। এবারে কেষ্ট জেলে যেতেই শহরের কপালে জুটে গেল আবাস যোজনা প্রকল্পের ২১ কোটি টাকা। দুই দফায় সিউড়ি পুরসভাকে এই টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রথম দফায় আগেই ১১ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এবার জেলা সফর থেকে ঘুরে এসেই আরও ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

আরও পড়ুন পঞ্চায়েত ভোটের মুখে টানা রাস্তা অবরোধের ডাক জঙ্গলমহলে

২০২২ সালে পুরসভা নির্বাচন হয়ে যাওয়ার পরেই House for All প্রকল্পের আওতায় শহরের ২ হাজার মানুষকে বাড়ি দেওয়ার অনুমোদন চলে আসে। তার জেরে গতবছরই সিউড়ি পুরসভাকে ১১ কোটি টাকা পাঠিয়ে দেয় রাজ্য সরকার। ঠিক হয় শহরের ২১টি ওয়ার্ডের ২ হাজার মানুষের জন্য এই বাড়ি গড়ে দেওয়া হবে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বীরভূম জেলা সফরে গিয়েছিলেন। তিনি সেই সফর শেষ করে কলকাতায় ফেরার কিছুদিনের মধ্যেই এবার দ্বিতীয় দফায় আরও ১০ কোটি তাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ফলে সিউড়ি শহরে এবার House for All প্রকল্পের গতি অনেকটাই বাড়বে। চেষ্টা করা হচ্ছে পুজোর মধ্যে এই বাড়িগুলি নির্মাণ করে ওই ২ হাজার পরিবারের হাতে তুলে দিতে। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এই প্রকল্প সিউড়ি শহরে বাস্তবায়িত হলে লোকসভা নির্বাচনে শহরের বাসিন্দাদের অনেকেরই সমর্থন পাবে তৃণমূল। উনিশের ভোটে শহর থেকে বিজেপি যে লিড তুলেছিল তা আর সম্ভব হবে না ২০২৪ এর লোকসভা নির্বাচনে।

Published by:

Share Link:

More Releted News:

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ