দিল্লি ক্যাপিট্যালসে এই কাশ্মীর কন্যা, ভূস্বর্গে অকাল বসন্ত

দিল্লি ক্যাপিট্যালস তাঁর প্রশংসায় পঞ্চমুখ

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু:  মহিলাদের আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে মাঠে নামতে দেখা যাবে কাশ্মীরের এক তরুণ ক্রিকেটারকে। বয়স মাত্র ৩৪। সদ্য শেষ হওয়া আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিট্যালস এই কাশ্মীর কন্যাকে কিনে নেয় ২০ লক্ষ টাকা দিয়ে। তরুণী ক্রিকেটারের নাম জাসিয়া আখতার। রাইজিং কাশ্মীরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছে, তিনি নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করছেন। কাশ্মীর থেকে দিল্লি ক্যাপিট্যালসের মতো একটি দলের হয়ে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ পেয়ে খুশি। নিলামে দর শুরু হয় ১০ লক্ষ টাকা দিয়ে। সর্বোচ্চ দর ওঠে ২০ লক্ষ টাকা। দিল্লি ক্যাপিট্যালস কাশ্মীর কন্যার প্রশংসা করতে গিয়ে দলের টুইট – জাসিয়া য্যায়সি কোহি নেহি (জাসিয়ার মতো আর কেউ হয় না)।

দিল্লি ক্যাপিট্যালসের মতো একটি দল জাসিয়াকে কিনে নেওয়ায় খুশি তাঁর পরিবারের সদস্যরাও। রাইজিং স্টারকে পরিবারের এক সদস্য জানিয়েছে, আইপিএলে খেলতে চেয়ে নাম তালিকায় তুলেছিল জাসিয়া। নিলাম শুরুর পর থেকে তাদের চোখ ছিল টিভির পর্দায়। দিল্লি ক্যাপিট্যালস জাসিয়াকে কিনে নিতেই পরিবার উচ্ছ্বাসে মেতে ওঠে। খুশির জাসিয়ার স্কুল, স্কুলের বন্ধুরাও। তারা আরও খুশি এটা ভেবে যে এই প্রথম মহিলাদের আইপিএল হতে চলেছে। আর বোধনেই কাশ্মীরের কোনও মেয়ে সুযোগ পেল।  তারা জাসিয়ার ব্যাটিং দেখার অপেক্ষায় ।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইতোমধ্যে ক্রীড়াসূচি প্রকাশ করেছে।  খেলা শুরু ৪ মার্চ,  ফাইনাল ২৬ মার্চ।

আরও পড়ুন মহিলা আইপিএল শুরু ৪ মার্চ থেকে, সূচি ঘোষণা বোর্ডের

কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বল টেম্পারিং কাণ্ডে বিপাকে প্য়াট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন