‘পাঠান’ সাফল্যে নিজেকে বিরাট উপহার দিলেন জন আব্রাহাম

সুজুকি হায়াবুসা ব্র্যান্ডের বাইকই সর্বদা ব্যবহার করে আসছেন জন। বছরের পর বছর ধরে এই ব্র্যান্ডের বাইকের আপগ্রেড ভার্সন অভিনেতার পছন্দের তালিকায় রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ‘পাঠান’ ঝড় অব্যাহত। দেশ তো বটেই, বিদেশেও সিনেমাহলগুলিতে রীতিমতো পাঠান উৎসব চলছে। বিশ্বের ১০০ টি দেশ এবং ৮৫০০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঠান। এখনও পর্যন্ত গোটা বিশ্বে পাঠানের রোজগার ১০০০ কোটি ছুঁই ছুঁই। অবশেষে শাহরুখের হাত ধরেই বলিউডে আলোর দিশা ফিরল। বিগত কয়েক বছরের বলিউডের বক্সঅফিস রেকর্ড একেবারে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে পাঠানের সাফল্য। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান বিশ্বব্যাপি ৯৭০ কোটি এবং দেশব্যাপী ৫০০ কোটি উপার্জন করে ফেলেছে।

যা শাহরুখের কেরিয়ারে বড় হিট বলে চিহ্নিত হয়েছে। গত ২৫ ডিসেম্বর পাঠান মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাহলগুলিতে ভিড় উপচে পড়ছে। শাহরুখ-জন-দীপিকা অভিনীত পাঠানের জন্যেই দীর্ঘকাল থেকে ব্যবসা না হওয়া একাধিক সিনেমা হলগুলি ফের ব্যবসার মুখ দেখছে। পাঠানে শাহরুখ, দীপিকার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহামও। নেগেটিভ চরিত্রে তাঁর নজরকাড়া অভিনয়ও সমালোচক দের দ্বারা প্রশংসিত হয়েছে। এবার তিনি নিজের সাফল্যের দরুন নিজেকেই বড় উপহার দিলেন। জন আব্রাহাম বরাবরই বাইকপ্রেমী। সম্প্রতি, অভিনেতা নিজেকে ২০২৩ সালের নতুন সুজুকি হায়াবুসা উপহার দিলেন৷ সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। রিপোর্ট অনুযায়ী, বাইকটির দাম আনুমানিক ১৭ লক্ষ টাকা।

সুজুকি হায়াবুসা ব্র্যান্ডের বাইকই সর্বদা ব্যবহার করে আসছেন জন। বছরের পর বছর ধরে এই ব্র্যান্ডের বাইকের আপগ্রেড ভার্সন অভিনেতার পছন্দের তালিকায় রয়েছে। জনের সাম্প্রতিক বাইকের মডেল, MY2023। সুজুকি হায়াবুসা ছাড়াও, জনের ঝুলিতে আরও বেশকিছু ব্র্যান্ডের মোটরসাইকেল রয়েছে। যার মধ্যে রয়েছে ইয়ামাহা আর১, কাওয়াসাকি জেডএক্স-১৪আর, হোন্ডা সিবিআর ১০০০আরআর-আর, ডুকাটি ডায়ভেল, সুজুকি জিএসএক্স-১০০০আর, বিএমডব্লিউ এস১০০আরআর, ইয়ামাহা আরডি, ইয়ামাহা-৩৫০, MV Agusta F3 800, Aprilia RSV4 RF, Ducati Panigale V4। সাম্প্রতিক ডকুমেন্টারি দ্য রোমান্টিকস-এ, আদিত্য চোপড়া উল্লেখ করেছেন, অভিনেতাদের চেয়ে তাঁরা চলচ্চিত্রের জন্য বাইকের জন্য বেশি টাকা ব্যয় করেছেন। পাঠানে জনের বাইকটি তাঁর ব্যক্তিত্বের একটি অংশ হয়ে উঠেছিল। 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের