গোবরডাঙ্গার মেধাবী সুমন ভিন রাজ্যে পেল চাকরির ডাক

Share:

নিজস্ব প্রতিনিধি,গোবরডাঙ্গা: রাজ্যে শিক্ষক নিয়োগে চাকরি দুর্নীতির মধ্যে দরিদ্র পরিবারের ছেলে ইসরোতে চাকরির ডাক পাওয়ায়,খুশি পরিবার ও প্রতিবেশীরা। রাজ্য জুড়ে চলছে শিক্ষা দুর্নীতি সহ একাধিক দুর্নীতির তদন্ত ।তার মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া কালিতলা এলাকার শ্যামল সিকদারের ছেলে সুমন সিকদার (Suman Sikdar) অন্ধপ্রদেশের (Andhrapradesh) ইসরো- তে চাকরির সুযোগ পেয়েছেন।

আগামী কুড়ি তারিখ চাকরিতে যোগদান করার দিন রয়েছে।তাই আজ শুক্রবার বাড়ি থেকে রওনা দিচ্ছেন, যোগদানের জন্য।বাবা কোনরকম সেলাইয়ের কাজ করে দুই ছেলেকে পড়াশোনা করাচ্ছেন।দরিদ্র ঘরের ছেলে সুমন,ছোটবেলা থেকেই মেধাবী বলে পরিচিত এলাকায়।খাটুরা স্কুল থেকে মাধ্যমিক পাশ করে গোবরডাঙ্গা হিন্দু কলেজে (Gobardanga Hindu College) পড়াশুনো করে পরবর্তীতে গড়িয়াহাটে সরকারি আইটিআই কলেজে পড়াশোনা সাথে চাকরির পরীক্ষা দিতে শুরু করে সুমন।২০১৯ সালে ইসরো থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় পরীক্ষার জন্য ।

পরবর্তীতে পরীক্ষার প্রস্তুতি শুরু করে সুমন । কিন্তু করোনার (Corona) জন্য পরীক্ষা বন্ধ করে দেয় ইসরো। ফের ২০২২ এ পরীক্ষার দিন ঘোষণা হয়।পরীক্ষা দিয়ে সফল হয় সুমন।রাজ্যে থেকে ৬ জন চাকরি পায়। তার মধ্যে সুমন একজন।ছেলের চাকরি পাওয়ার আনন্দের কথা বলতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে বাবার আনন্দে চোখে জল চলে আসে। গোটা এলাকায় এখন খুশি হওয়া। চারদিকে যখন চাকরি চলে যাওয়ার দুঃসংবাদ, সেই সময় গোবরডাঙ্গায় এলো সুসংবাদ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল