প্রয়াত বলিউড অভিনেতা শাহনওয়াজ

বয়স হয়েছিল মাত্র ৫০

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা শাহনওয়াজ প্রধান। বয়স হয়েছিল ৫০ বছর। তাঁর প্রয়াণের খবর দিয়েছে যশপাল শর্মা। জানা গিয়েছে, শাহনওয়াজ শুক্রবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান মঞ্চে বুকে অসম্ভব যন্ত্রণা শুরু হয়। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় কোকিলাবেন হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করেন। যদিও চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ প্রমাণ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন  অভিনেতা।

শাহনওয়াজ প্রধানের মৃত্যুর খবর দিতে গিয়ে যশপাল শর্মা জানিয়েছেন, আজ (শুক্রকবার) মুম্বইতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানে আমার সঙ্গে ছিলেন শাহনওয়াজ প্রধানও। অনুষ্ঠান ভালই চলছিল। আচমকাই শাহনওয়াজ প্রধানের বুকে ব্যথা শুরু হয়। অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দিতে হয়ে। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় কোকিলাবেন হাসপাতালে। চিকিৎসায় সাড়া দেননি অভিনেতা।তাঁর এই আকস্মিক প্রয়াণে আমরা সকলেই মর্মাহত। জানা গিয়েছে, কিছুদিন আগে অভিনেতার বাইপাস অপারেশন হয়েছিল।

বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন শাহনওয়াজ। বলা যেতে পারে, শাহনওয়াজের অভিনয়গুণে সেই সব ছবি জনপ্রিয় হয়ে উঠেছিল। ছবির মধ্যে রয়েছে এমএস ধোনি, খুদা হাফিজ, রাইস অ্যান্ড ফ্যান্টম। ওয়েব সিরিজ দ্য ফ্যামিল ম্যান অ্যান্ড হস্টেজ শাহনওয়াজের অভিনয়গুনে সমৃদ্ধ হয়ে উঠেছিল।

রাজেশ তাইল্যাং অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে লিখেছে, শাহনওয়াজ ভাই, আখিরি সালাম। অত্যন্ত আমুদে মানুষ ছিলেন। অভিনেতা হিসেবেও অত্যন্ত গুণমানের। মির্জাপুর ছবিতে আপনার সঙ্গে কাজ করার সুবাদে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছিলাম। চিরকালের জন্য ঋণী থাকব।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার