সিরিয়া ও তুরস্ক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে সানি লিওন

সানি তাঁদের নিজস্ব কসমেটিক ব্র্যান্ডের ফেব্রুয়ারি মাসের বিক্রির ১০ শতাংশ সিরিয়া এবং তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনরুদ্ধারের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বজুড়ে তুরস্ক ক্ষত জারি রয়েছে। চলতি মাসের শুরুতেই অর্থাৎ ৬ ফেব্রুয়ারি সোমবার শক্তিশালী ভূমিকম্পে প্রায় তিনবার কেঁপে ওঠে তুরস্ক এবং প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া। রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল, প্রায় ৭.৮। তুরস্কের বিধ্বংসী কম্পনের রেশ এখনও গোটা পৃথিবীতে বহাল। তিনবার কম্পনের প্রথমবারের মাত্রা ছিল, ৭.৮, দ্বিতীয়বারের কম্পনের মাত্রা ছিল ৬.৭ রিখটার স্কেল এবং তৃতীয়বারের কম্পনের মাত্রা ছিল, ৬.০। ইতিমধ্যেই ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩০ হাজারের বেশি। ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়েছে, ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ে যাওয়া মানুষের খোঁজ চলছে বর্তমানে। এদিকে তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষদের ত্রাণের জন্যে গোটা বিশ্ব একত্রিত হয়েছে। যে তালিকায় নাম রয়েছে, সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবারের। নিজেদের সাধ্যমতো ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে এগিয়ে এসেছেন বলিউডের জনপ্রিয় দম্পতি।

সানি তাঁদের নিজস্ব কসমেটিক ব্র্যান্ডের ফেব্রুয়ারি মাসের বিক্রির ১০ শতাংশ সিরিয়া এবং তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনরুদ্ধারের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছেন। সানি লিওনের কথায়, এটি অপরিহার্য। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলব, বেঁচে থাকা ব্যক্তিদের জীবন পুনর্নির্মাণে’ সাহায্য করার জন্য সবার কিছু না কিছু করা উচিত। এই দম্পতি তাঁদের উপার্জনের ১০ শতাংশ সিরিয়া এবং তুরস্কের ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্দেশ্য যারা কাজ করছেন, সেই সমস্ত দাতব্য সংস্থায় দান করবেন।

এর আগে, প্রিয়াঙ্কা চোপড়া মর্মান্তিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য আহ্বান জানিয়েছিলেন। অভিনেত্রী, নিজেই গ্লোবাল ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর। তিনি লিখেছিলেন, “এক সপ্তাহ পরে, বিধ্বংসী ভূমিকম্পের পর তুরস্ক এবং সিরিয়ার ক্ষতিগ্রস্ত মানুষের যন্ত্রণা অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযানের মাধ্যমে একটি ৩ মাস বয়সী শিশুকে ধ্বংসস্তূপ থেকে টেনে আনা হয়েছিল, যা কিনা সত্যই মর্মান্তিক। অনেকে আছেন যারা এখনও আটকা পড়ে আছেন, বাঁচার আশায় এখনও অপেক্ষা করছেন। প্রকৃতির ক্রোধ কাউকে রেহাই দেয় না তবে আমরা সবাই সাহায্য করতে পারি। আমি আশা করি আপনি যেভাবে পারেন সাহায্য করবেন।”

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার