আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আয়ারল্যান্ডকে ৫ রানে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে হরমনপ্রীতরা

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাঁচ রানে আয়ারল্যান্ডকে হারিয়ে মহিলাদের টি টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ভারত। ম্যাচের দ্বিতীয়ার্ধে আইরিশদের ব্যাটিংয়ের সময়ে ৮.২ ওভারে ঝেঁপে নেমেছিল বৃষ্টি। আউটফিল্ড ভিজে যাওয়ায় ম্যাচ নতুন করে শুরু করা যায়নি। শেষ পর্যন্ত ডিএল পদ্ধতি মেনে ম্যাচের ফলাফল ঘোষণা করা হয়। পাঁচ রানে বিজয়ী ঘোষণা করা হয় হরমনপ্রীতদের।

ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তান হেরে যাওয়ায় সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই পরিস্কার হয়েছিল হরমনপ্রীতদের কাছে। এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতলেই পৌছে যেত সেমিফাইনালে। আর সেই সুযোগ যাতে হাতছাড়া না হয় সেই লক্ষ্য নিয়ে এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে। ওপেনার শেফালি ভার্মা করেন ২৪। তবে প্রথম তিন ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা বাংলার মেয়ে রিচা ঘোষ এদিন ব্যাট হাতে ব্যর্থ হন। এক বল খেলে শূন্য রানে ফিরতে হয় তাঁকে।

জেতার জন্য ১৫৪ রানে আয়ারল্যান্ডকে বেঁধে রাখার লক্ষ্য নিয়ে বল করতে নেমেছিল হরমনপ্রীতরা। প্রথম বলেই আইরিশ শিবিরকে ধাক্কা দেন ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া রেণুকা সিংহ। রান নিতে গিয়ে জেমাইমা রডরিগজের দুর্দান্ত থ্রো-তে রান আউট হয়ে সাজঘরে ফেরেন আইরিশ ওপেনার অ্যামি হান্টার (১ রান)। ক্রিজে এসে রেণুকা সিংহের প্রথম তিন বল কোনও ক্রমে সামাল দেন ওরলা পেন্ডারগাস্ট। কিন্তু চতুর্থ বলে আর বাঁচতে পারেননি। স্ট্যাম্প ছিটকে দেন রেণুকা। এক রানে দুই উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে আইরিশরা। এর পরেই তৃতীয় উইকেটে অধিনায়ক লউরা ডেলানিকে নিয়ে ভারতীয় বোলারদের আক্রমণ রুখে দিয়ে দলকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেন গাবি লিউইস। দুজনে দেখেশুনে খেলে দলকে এগিয়ে নিয়ে যান।

৮ দশমিক ২ ওভারে আয়ারল্যান্ডের রান দাঁড়ায় ২ উইকেটে ৫৪। আর তখনই আচমকা ঝেঁপে নামে বৃষ্টি। যার ফলে ম্যাচ স্থগিত রাখতে বাধ্য হন আম্পায়াররা। খেলা বন্ধ হয়ে যাওয়ার সময়ে ডাকওয়ার্থ-লুইস নিয়মে এগিয়ে ছিল হরমনপ্রীতরা। কেননা, নিয়মানুযায়ী, খেলা বন্ধের সময় জয়ের জন্য আইরিশদের দরকার ছিল ৫৯ রান। 

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ