আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাষা শহীদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, পাঠ করলেন স্বরচিত কবিতা

নিজস্ব প্রতিনিধি: ‘ভাষা বহমান নদীর মতো’ বিভিন্ন সময়ে নানাভাবে এ কথা বলে গিয়েছেন কবি ও শিল্পীরা। সেই নদীর নানা স্রোত এসে মিশল মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে। গানে, কবিতায় ও আলোচনায় পালিত হল দেশপ্রিয় পার্কে মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের লেখা একটি কবিতাও পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে প্রবাসী বাঙালিদের জন্য একটি পোর্টাল চালু করেন মুখ্যমন্ত্রী। ‘আপন বাংলা’ নামের পোর্টালটি উদ্বোধন করেন ভাষা দিবসের মঞ্চ থেকে। বাংলাকে জানা এবং নানান বিষয়ে মতামত জানানোর জন্য পোর্টালটি ব্যবহার করতে পারবেন প্রবাসী বাঙালিরা। এই পোর্টাল তদারকি করবে স্বরাষ্ট্র বিভাগের তত্ত্বাবধানে একটি এনআরআই সেল। উদ্বোধনের পর ‘আপন বাংলা পোর্টালের মাধ্যমে বিশ্বকে যুক্ত করা হল’ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান সার্ভে পার্ক মহিলা থানার উদ্বোধন করেন ভার্চুয়ালি। সবশেষে ‘একুশে’ নামের একটি স্বরচিত কবিতা পাঠ করেন সভামঞ্চে উপস্থিত সবার অনুরোধে।

এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বাংলা ভাষার পাশাপাশি সকল ভাষার মর্যাদার কথা বলেন। পাশাপাশি রাজ্য সরকার যে অলচিকি, রাজবংশী, নেপালি ভাষাকে স্বীকৃতি দিয়েছে, সে কথা বলেন তিনি। তবে ইংরেজি শিখলেও বাংলা ভাষাকে যেন অবহেলা না করা হয় সেই বিষয়েও সচেতন থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেকে বাংলা ভাষা জানলেও বলে না, সেটা ঠিক না’। তিনি আরও বলে, ‘ইংরেজি ভালো করে শিখুন সমস্যা নেই, কিন্তু বাংলা ভাষায় অন্তত বাড়িতে কথা বলুন।’ বাংলায় বসবাসকারী অবাঙালিরাও ভালো বাংলা বলেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে মঙ্গলবার উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, সুবোধ সরকার, শ্রীজাত, শিল্পী শুভাপ্রসন্ন, অধ্যাপক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, পণ্ডিত দেবজ্যোতি বসু, লেখক আবুল বাশার, শিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রমুখ।

Published by:

Share Link:

More Releted News:

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ