‘কাই পো চে’-এর ১০ বছর পূর্তি, সুশান্তের সঙ্গে অদেখা ছবি পোস্ট করে আবেগপ্রবণ পরিচালক

যখন একটি সিনেমা এক দশক হিট করে এবং এখনও মানুষের হৃদয়ে জায়গা করে নেয় তখন এটিকে একটি ক্লাসিক বলে অভিহিত করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে এখন আর নেই। কিন্তু তাঁর স্মৃতিগুলি সমগ্র দেশ জুড়ে বর্তমান। ২০২০ সালের ১৪ জুন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু হয়। অভিনেতাকে বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দেখতে দেখতে ৩ বছর হতে চলল সুশান্ত মৃত্যুর। তাঁর মৃত্যুতে আজও গোটা দেশ শোকস্তব্ধ। ছোট শহরের বাসিন্দা হয়েও অনেক সংগ্রামের পর বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন অভিনেতা। টেলিভিশনের মাধ্যমে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করলেও পরে বড় পর্দায় নিজের একটা জায়গা বানিয়েছিলেন। ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি চেতন ভগতের ২০০৮ সালের উপন্যাস ‘দ্য 3 মিসটেক অফ মাই লাইফ’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছিল অভিষেক কাপুর পরিচালিত ‘কাই পো চে’ ছবিটি। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয়েছিল দুই প্রতিভাবান অভিনেতার।

সুশান্ত সিং রাজপুত এবং রাজকুমার রাও-এর। ছবিটি আজ ১০ বছর পূর্ণ করল। ছবিতে আরও অভিনয় করেছিলেন, অমৃতা পুরি, অমিত সাধ। কঠিন বিষয়বস্তু এবং পাওয়ার-প্যাকড পারফরম্যান্স এর মাধ্যমে সহজেই এই ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন সুশান্ত। বলা চলে, প্রথম ছবিতই বাজিমাত। ১০ ​​বছর পূর্তি উপলক্ষ্যে অভিষেক ইনস্টাগ্রামে তাঁর ছেলেদের একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করেছেন। কিছু ছবি সেটে ক্লিক করা হয়েছে এবং কিছু ছবি প্রচারের। ছবিতে সুশান্ত, রাজকুমার এবং অমিতকে তাঁদের মোহনীয় হাসি দেখা যাচ্ছে। ছবির পাশাপাশি, অভিষেক একটি হৃদয়গ্রাহী নোট লিখেছেন। আজও ছবিটির প্রতি ভালোবাসা বর্ষণের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি সুশান্ত, রাজ এবং অমিতকে ‘অসাধারণ অভিনেতা’ বলে অভিহিত করেছেন। তাঁর পোস্টে লেখা ছিল, “যখন একটি সিনেমা এক দশক হিট করে এবং এখনও মানুষের হৃদয়ে জায়গা করে নেয় তখন এটিকে একটি ক্লাসিক বলে অভিহিত করা হয়। আমার সৌভাগ্য হয়েছিল যে ৩ ব্যতিক্রমী অভিনেতার কাজ করার। এই ছেলেরা একসঙ্গে একেবারে ডিনামাইট ছিল।” তিনি পোস্টটি শেয়ার করার পরপরই, ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েন। একজন মন্তব্য করেছেন, “আমি এই ছবিটির অন্যতম ভক্ত! আপনার সমস্ত ছেলেরা খুব ভাল করেছেন।”অন্য একজন ভক্ত লিখেছেন, “আমাদের এই সিনেমার মাধ্যমে একগুচ্ছ রত্ন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। সুশান্ত সিং রাজপুতকে আমাদের দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।”

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার