চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বায়োপিকে সৌরভের ভূমিকায় রণবীর কাপুর, কলকাতায় শুরু হচ্ছে শুটিং

নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালেই প্রথম ঘোষণা করা হয় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক হচ্ছে। দাদার জীবনীচিত্র এবার ফুটে উঠবে বলিউড চলচ্চিত্রে, কিন্তু কবে? অনুরাগীদের অপেক্ষার বাঁধ যেন ভাঙতে বসেছিল। কারণ ছবির প্রযোজক-পরিচালক ঠিক হলেও নায়ক খুঁজতে দিশেহারা হয়ে উঠেছিলেন সকলে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে অভিনয় করবেন, সেই নিয়েও জল্পনা-কল্পনা উঠেছিল তুঙ্গে। এক এক করে হৃতিক রোশন, রনবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, রণবীর কাপুর-সহ একাধিক বলিউড তারকাদের কাছে প্রস্তাব গিয়েছিল। কিন্তু নাকচ করে দিয়েছিলেন। এই নিয়ে দাদার মনেও সংকট ডানা মেলেছিল, আদৌ হবে তো বায়োপিক, কিছুদিন আগেই ছবির বিষয়ে নানা আলোচনায় সারতে মুম্বই ছুটে গিয়েছিলেন সৌরভ। কিন্তু কাজের কাজ কি হল?

শোনা গিয়েছে, নিজের জীবনীচিত্রের স্ক্রিপ্ট দাদাই লিখেছেন। সেই কাজও আপাতত শেষ। সদ্য খবরে এসেছে, খুব শীঘ্রই কলকাতায় শুরু হয়েছে ছবির শ্যুটিং। তবে কি নায়ক ঠিক হল? হ্যাঁ, হয়েছে রণবীর কাপুরই হচ্ছেন পর্দার সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, অবশেষে রণবীর কাপুর বায়োপিকের জন্য নিশ্চিত করেছেন। আগে কিছু তারিখের সমস্যা হচ্ছিল, তবে এখন রণবীর সম্মতি দিয়েছেন৷ যদিও প্রাক্তন অধিনায়কের ভূমিকায় অনস্ক্রিন কে অভিনয় করবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি৷ সূত্রটি আরও জানিয়েছে যে, বলিউড সুপারস্টার রণবীর কাপুর শীঘ্রই কলকাতায় আসছেন।

ছবির শুটিং শুরু করার আগে তিনি ইডেন গার্ডেন, সিএবি অফিস, সৌরভের বাড়ি পরিদর্শন করবেন। প্রতিবেদন অনুসারে, বহুল আলোচিত বায়োপিকটি একটি বড় বাজেটের চলচ্চিত্র হতে চলেছে, যার পরিমাণ ২০০-২৫০ কোটি। খুব শীঘ্রই কলকাতায় শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Published by:

Share Link:

More Releted News:

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ