মুখ্যমন্ত্রী কেজরির আপ্তসহায়ককে তলব ইডির, শুরু জেরা

তল্লাশির নিন্দায় মুখ্যমন্ত্রী কেজরি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দিল্লির আবগারি নীতির সূত্রে মুখ্যমন্ত্রী কেজরির আপ্তসহায়ক বিভব কুমারকে ডেকে পাঠিয়েছে। তলব পেয়ে তিনি ইডির দফতরে পৌঁছন। এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মীরা মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ককে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। যে মামলার সূত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ককে ডেকে পাঠিয়েছে, সেই একই সূত্রে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকেও জেরা করে ইডি। তল্লাশি চালায় মুখ্যমন্ত্রীর সচিবালয়ে। লক্ষ্য করার মতো বিষয় হল, দিল্লি বিধানসভা ও পুরভোটে বিজেপির ভরাডুবির পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই ইডির এই সক্রিয়তা। যদিও ইডি এবং অন্যান্য তদন্ত সংস্থা সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। জানিয়েছে আবগারি নীতিতে অনিয়ম হয়েছে। সেই অনিয়মের জেরেই তারা এই পদক্ষেপ করেছে। কেন্দ্রের তরফ থেকে তাদের কাছে এই ব্যাপারে কোনও নির্দেশ আসেনি। কেন্দ্র কোনও নির্দেশও দেয় না। 

গত বছর জুনে আপ সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চলে তাঁর দফতরে।এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হয়েছে,  আর্থিক দুর্নীতি মামলায় ফলো আপ-র সূত্রেই সোম-সকালে এই তল্লাশি। তল্লাশিতে তারা বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে। তল্লাশিতে তারা বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছে। সেই কাগজপত্র থেকে প্রাপ্ত নথির সঙ্গে সত্যেন্দ্রকে জেরা করা পাওয়া তথ্য মিল খুঁজে পাওয়া গিয়েছে।

 

বিজেপির মাস্টারস্ট্রোক! বদলে গেল চার রাজ্যের সভাপতি

নির্মাতাদের সঙ্গে মতবিরোধ, আদৃতের ধারাবাহিকে নায়িকা হচ্ছেন না সুস্মিতা

মুচিপাড়ায় বিজেপি কর্মীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা বিমানবন্দর থেকে সরানো হবে মসজিদ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

FIFA বিশ্বকাপের বলে এবার দিতে হবে ইলেকট্রিক চার্জ, জেনে নিন এর দুর্দান্ত সব ফিচার

রবিবার ফের ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….

‌ঈদের সকালে ইকোপার্কে ঝালমুড়ি পার্টিতে মাতলেন দিলীপ ঘোষ, কী বললেন মন্ত্রী?‌

আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ, স্পিকারকে চিঠি কাকলির