মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি, মায়াপুর : মুখ্যমন্ত্রী হয়ে বৃহস্পতিবার প্রথম মায়াপুরে এসেছেন শুভেন্দু অধিকারী। তাঁকে ফুলের মালা দিয়ে স্বাগত জানিয়েছে ইসকনের সদস্যরা। মায়াপুরে পৌঁছে তিনি সরাসরি হাজির হয়েছেন ইসকন মন্দিরে। সেখানে গোশালায় বিশেষ পুজোয় বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকন মন্দিরে বিশেষ যজ্ঞেও অংশগ্রহণ করেছেন তিনি।

গত মঙ্গলবার নদিয়া সহ ৩ জেলাকে নিয়ে কল্যাণীতে প্রশাসনিক সভা করেছেন তিনি। ইস্কন কর্তৃপক্ষের আমন্ত্রণে এদিন সকাল সকাল মায়াপুরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। তারপর সেখানে সাধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখান থেকে সরাসরি পৌঁছে গিয়েছেন ইসকনের গোশালায়। সেখানে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেই পুজোতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গোমাতার সেবাও করেন তিনি। জল দিয়ে গোমাতার পা ধুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খাবারও খাইয়েছেন।

 

মুখ্যমন্ত্রীর এই সফর এবং আধ্যাত্মিক পুজোয় অংশ নেওয়ার ঘটনার রাজনৈতিক গুরুত্বও রয়েছে বলে মনে করছেন অনেকে। নির্বাচনের আগে মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সময়ে তাঁর সফরসঙ্গী ছিলেন শুভেন্দুও। এবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার মায়াপুরে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে।

আরও পড়ুন-কলকাতা বিমানবন্দর থেকে সরানো হবে মসজিদ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

জানা গিয়েছে, গোশালার অনুষ্ঠান শেষ করে চন্দ্রোদয় মন্দিরে বিগ্রহ দর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পুজোও দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর ইসকন সফর ঘিরে এদিন সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট ছিল মায়াপুর মন্দির চত্বরে। মুখ্যমন্ত্রী ইসকনে পৌঁছোনোর আগে থেকেই সেখানে উৎসবের পরিবেশ ছিল। দেশি-বিদেশি ভক্তেরা হরিনাম সংকীর্তন করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন।

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়