FIFA বিশ্বকাপের বলে এবার দিতে হবে ইলেকট্রিক চার্জ, জেনে নিন এর দুর্দান্ত সব ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ মানেই শুধু তারকাখচিত ম্যাচ নয়, নতুন প্রযুক্তির চমকও। প্রতি বিশ্বকাপেই অফিসিয়াল বল নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহল তুঙ্গে থাকে। তবে ২০২৬ সালের বিশ্বকাপ সেই উত্তেজনাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যেতে চলেছে। এবার মাঠে দেখা যাবে এমন এক ‘স্মার্ট বল’, সেই বলে এবার হাওয়া ভরলেই চলবে না, ম্যাচের আগে চার্জও দিতে হবে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বল ইতিমধ্যেই ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। 

২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম রাখা হয়েছে ‘ট্রিওন্ডা’। নামটির মধ্যেই লুকিয়ে রয়েছে তিন আয়োজক দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীকী উপস্থাপনা। বলটির ডিজাইনে লাল, সবুজ ও নীল রঙের বিশেষ সংমিশ্রণ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তিন দেশের পরিচয় তুলে ধরতে এতে রাখা হয়েছে আলাদা প্রতীকও। কানাডার জন্য ম্যাপল পাতা, মেক্সিকোর জন্য ঈগল এবং আমেরিকার জন্য তারার চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই বলের সবচেয়ে বড় আকর্ষণ হল এর ভেতরে থাকা অত্যাধুনিক মোশন সেন্সর চিপ। মাত্র ১৪ গ্রাম ওজনের এই সেন্সরটি বলের একটি বিশেষ প্যানেলের মধ্যে বসানো হয়েছে। প্রতি সেকেন্ডে প্রায় ৫০০ বার তথ্য সংগ্রহ করতে সক্ষম এই প্রযুক্তি। ফলে বলের স্পর্শ, গতি, ঘূর্ণন, দিক পরিবর্তন এবং চলাচল রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা যাবে। 

আরও পড়ুন: ঈদের সকালে ইকোপার্কে ঝালমুড়ি পার্টিতে মাতলেন দিলীপ ঘোষ, কী বললেন মন্ত্রী?‌

স্টেডিয়ামের ক্যামেরা প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে এই সেন্সর উন্নত ৩ডি ট্র্যাকিং সিস্টেম তৈরি করবে। এর ফলে ভিএআর প্রযুক্তির সাহায্যে অফসাইড, হ্যান্ডবল, গোললাইন কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরও দ্রুত ও নিখুঁতভাবে নিতে পারবেন রেফারিরা। এই স্মার্ট সেন্সর চালানোর জন্য বলটিতে ব্যবহার করা হয়েছে রিচার্জেবল ব্যাটারি। ম্যাচ শুরুর আগে বিশেষ চার্জিং ডিভাইসের মাধ্যমে বলটি সম্পূর্ণ চার্জ করতে হবে। একবার পুরো চার্জ হয়ে গেলে প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত এটি কার্যকর থাকবে, যা একটি পূর্ণ ম্যাচ, অতিরিক্ত সময় এবং টাইব্রেকার পর্যন্ত সহজেই সামলাতে পারবে। অত্যাধুনিক প্রযুক্তির কারণে এটিকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম দামি অফিসিয়াল বল বলেও মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর তথ্য অনুযায়ী, বলটির দাম রাখা হয়েছে ১৭৫ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ৫০০ টাকার কাছাকাছি। ফলে ফুটবলপ্রেমীদের কাছে এটি শুধুই একটি ম্যাচ বল নয় বরং প্রযুক্তি ও খেলাধুলার ভবিষ্যতের এক নতুন উদাহরণ হয়ে উঠতে চলেছে।

রবিবার ফের ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

নিষেধাজ্ঞা এড়িয়ে অগস্ট থেকে ‘প্রলয়’-এর শুটিং শুরু করতে চলেছেন রণবীর

আর্সেনাল জার্সির পাঞ্জাবি পরে ঈদের নামাজে শামিল হলেন জোহরান মামদানি, জানালেন শুভেচ্ছা

ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….

‌ঈদের সকালে ইকোপার্কে ঝালমুড়ি পার্টিতে মাতলেন দিলীপ ঘোষ, কী বললেন মন্ত্রী?‌

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি, ডিকে শিবকুমারের সঙ্গে প্রাতঃরাশের সময়ে জানালেন সিদ্ধারামাইয়া

আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ, স্পিকারকে চিঠি কাকলির

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL থেকে মোটা আয়! রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, জানেন বৈভব মোট কত টাকার মালিক?

মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

রেড রোড অতীত! নতুন রীতি মেনে ব্রিগেড ময়দানে ঈদে নমাজ পাঠ করলেন সংখ্যালঘুরা