বিজেপির মাস্টারস্ট্রোক! বদলে গেল চার রাজ্যের সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়সড় রদবদল শুরু করল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার। দলীয়  সংগঠনকে আরও শক্তিশালী করতে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা এবং ত্রিপুরায় নতুন রাজ্য সভাপতি নিয়োগ করেছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

দিল্লি বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন পূর্ব দিল্লির সাংসদ হর্ষ মালহোত্রা। তিনি বর্তমানে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন। তিনি বীরেন্দ্র সচদেবার স্থলাভিষিক্ত হলেন। রাজধানীতে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করাই তাঁর প্রধান চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ শিবকুমারই পরবর্তী মুখ্যমন্ত্রী, প্রাতঃরাশ বৈঠকে জানালেন সিদ্ধারামাইয়া

আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সুনীল জাখরের পরিবর্তে পাঞ্জাব বিজেপির নতুন সভাপতি হিসেবে কেওয়াল সিং ধিলোঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের আগে সংগঠনকে নতুনভাবে সাজাতেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর। হরিয়ানা ও ত্রিপুরাতেও নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে দলীয় সংগঠনকে আরও গতিশীল ও নির্বাচনীভাবে প্রস্তুত করতেই এই রদবদল করা হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ