আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ, স্পিকারকে চিঠি কাকলির

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ কাকলি ঘোষদস্তিদার। অভিযোগ, কল্যাণ তাঁর বিরুদ্ধে অপমানজনক আচরণ করেছেন। লোকসভায় তাঁর উদ্দেশ্যে আপত্তিকর শব্দও ব্যবহার করেছেন কল্যাণ। এই অভিযোগে সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি লিখলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। এমনিতেই তৃণমূলে থেকে বেশ কয়েকদিন থেকে বেসুরো বারাসতের সাংসদ। বিশেষ করে, লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে কাকলিকে সরানোর পর ক্ষুব্ধ তিনি। বেশ কিছুদিন আগেই এই বিষয়ে নাম না করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠুকে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন কাকলি। তারপরেই দলের একাধিক পদ ছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ নিরাপত্তা পাওয়া ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভায় সাংসদ কাকলির যোগ জল্পনা বাড়াচ্ছে রাজ্য রাজনীতিতে। এর মাঝেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে সরাসরি লোকসভার স্পিকারকে চিঠি দেওয়া নিয়ে ঘাসফুল শিবিরের মধ্যে চিড় সামনে এসেছে।

আরও পডুন: মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

চিঠিতে কাকলি লিখেছেন, ‘আমি আপনার অনুমতি চাইছি, লোকসভার সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার জন্য, যিনি আমাকে বারবার লোকসভার ভিতরে মৌখিক ভাবে অপমান করেছেন।’ বারাসতের সাংসদের এই চিঠির বিষয়ে অবশ্য মুখ খুলতে চাননি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন এই চিঠির কি জবাব দেন স্পিকার ওম বিড়লা সেটাই দেখার। তবে শুধুই কাকলি নন, কল্যাণের মন্তব্যের বিরুদ্ধে সরব তাঁর পুত্র বৈদ্যনাথ ঘোষদস্তিদার। তৃণমূল সাংসদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কাকলি পুত্র। 

সম্প্রতি কাকলিকে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে কল্যাণকে সেই পদে বসিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে, তারপর থেকেই তৃণমূলে বেসুরো কাকলি।

অবশেষে মহুয়া মৈত্রকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

‘দেশের ভবিষ্যতের লাঠি নয়, ভালবাসা প্রাপ্য’, সিজেপি-র আন্দোলনকে সমর্থন সোনু, স্বরা, রীতেশের

২১ জুলাইয়ের গুলি কাণ্ডে সব দোষীর শাস্তি চান শহিদ রতন মণ্ডলের স্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ নাবিকের মৃত্যুতে রুশ রাষ্ট্রদূতকে তলব ভারতের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

‘জানি আমাকে আবারও দেশদ্রোহী বলা হবে’, দিল্লিতে ককরোচদের আন্দোলনকে সমর্থন দিলজিতের

ট্রাম্পের নিশানায় এবার কানাডা, ৫০ শতাংশ শুল্ক আরোপ

প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭