কবে হবে ছাত্র ভোট? জানিয়ে দিলেন ব্রাত্য বসু

তিনি বলেন, ‘আশা করছি, পঞ্চায়েত ভোটের পরে খুব দ্রুত ছাত্র সাংসদ নির্বাচন করতে পারব।’

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র নির্বাচনের (Students Election) দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের একাংশ সরব হয়েছে। এবার এই বিষয়ে রাজ্য সরকারের অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister) বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) পরে ছাত্র ভোট করা হবে।

যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো রাজ্যের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংগঠনগুলি ছাত্রভোটের দাবিতে বার বার সরব হয়েছে। এমনকি যাদবপুরের পড়ুয়ারা ছাত্র ভোটের দাবিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দৃষ্টি আকর্ষণও করেছিল। গত ডিসেম্বর মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল যোগ দিলে সেখানে রাজ্যের সাংবিধানিক প্রধানের সামনে ছাত্র ভোটের দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। ছাত্র ভোটের বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এ বিষয়ে আলোচনা করতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছেন। তাঁর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানিয়েছিলেন ব্রাত্য। তবে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এখনও কথা হয়নি। তবে পঞ্চায়েত নির্বাচনের পরে ছাত্র ভোট করা হবে বলে আশ্বাস দেন তিনি।

ব্রাত্য বসু এদিন বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কোনও দিন কথা হয়নি। আমরা বলেছি যে, ছাত্র নির্বাচন করব। একটা বিশ্ববিদ্যালয় ধরে তো হবে না। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়েই হবে। সামনেই পঞ্চায়েত ভোট রাজ্যে রয়েছে। এখন অগ্রাধিকারে পঞ্চায়েত ভোট। কেউ যদি বিক্ষিপ্ত ভাবে আন্দোলন করতে চান, করতে পারেন।’ একইসঙ্গে তিনি বলেন, ‘আশা করছি, পঞ্চায়েত ভোটের পরে খুব দ্রুত ছাত্র সাংসদ নির্বাচন করতে পারব।’

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা