বিয়ে করলেন ‘পিকে’-খ্যাত অভিনেত্রী মানবী গাগরু, পাত্র জনপ্রিয় কমেডিয়ান

আমাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে, আজ অফিসিয়ালি বিয়ে করেছি। অনুগ্রহ করে আমাদের একসঙ্গে যাত্রায় আশীর্বাদ করতে থাকুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে যেন সানাইয়ের ধ্বনি থামার নামই করছেনা। চলতি মাসের প্রথমেই সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের পাওয়ার জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। এছাড়াও চলতি মাসে একাধিক তারকা বিয়ে করেছেন। বলা চলে, বলিউডে বিয়ের একেবারে লম্বা লাইন পড়েছে। এবার এই তালিকায় নাম জুড়লেন আরও এক অভিনেত্রী মানভি গাগরু। গত ১৩ জানুয়ারী, ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা করেছিলেন অভিনেত্রী। অবশেষে ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবা পারিবারিক সদস্য ও বন্ধুবান্ধবের সান্নিধ্যে  গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী মানভি। বাগদানের সময়েই আংটিবদলের কিছু ছবি পোস্ট করেছিলেন। তখনও প্রকাশ্যে আসেনি অভিনেত্রীর প্রেমিকের ছবি, অবশেষে বিয়ের ছবিতে স্পষ্ট, জনপ্রিয় কৌতুক অভিনেতা কুমার বরুণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মানবী।

একটি সূত্র জানিয়েছে, মানভি এবং কুমার বরুণ তাঁদের সাধারণ বন্ধুদের মাধ্যমে দেখা করেন। প্রায় এক বছর আগে তাঁদের ডেটিং শুরু হয়। তাঁদের বিবাহে হাতে গোনা কিছু মানুষ উপস্থিত ছিলেন। কীর্তি কুলহারি, সায়নি গুপ্তা, সুমিত ব্যাস এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের মতো একাধিক অতিথি তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নবদম্পতি ইনস্টাগ্রামে গিয়ে তাঁদের বিয়ের ঘোষণা দিতে একটি যৌথ পোস্ট করেছেন। বিয়ের ছবিতে, মানভিকে ন্যূনতম গহনা এবং মেহেন্দি সহ একটি লাল শাড়িতে কণে সাজে দেখা গিয়েছে। অন্যদিকে, তাঁর স্বামীকে একটি অফ-হোয়াইট শেরওয়ানি এবং একটি ম্যাচিং পাগড়িতে দেখা গিয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, তাদের বিয়ে রেজিস্ট্রি করার জন্য একটি নথিতে স্বাক্ষর করছেন।

ছবির পাশাপাশি তাঁরা একটি হৃদয়গ্রাহী নোটে লিখেছেন, “আমাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে, আজ অফিসিয়ালি বিয়ে করেছি। অনুগ্রহ করে আমাদের একসঙ্গে যাত্রায় আশীর্বাদ করতে থাকুন।” তাঁদের বিয়ের ছবিগুলি প্রকাশ্যে আসা মাত্রই জিতেন্দ্র কুমার, হিনা খান, গওহর খান, বানি জে, ডলি সিং এবং অন্যান্যদের তারকাদের দম্পতিকে অভিনন্দন জানাতে দেখা গিয়েছে। কাজের ফ্রন্টে, মানভি ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘পিকে’, ‘উজদা চমন’ এবং ‘শুভ মঙ্গল জিয়াদা সাবধান’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ওয়েবসিরিজের সবচেয়ে চাওয়া-পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন, ‘টিভিএফ ট্রিপলিং’ এবং ‘মেড ইন হেভেন’-এর মতো সিরিজগুলিতে অভিনয় করেছেন। স্ট্যান্ড-আপ কমেডি সার্কিটে জনপ্রিয় কুমার, ‘লাখোঁ মে এক: সিজন 1’ এবং ‘চাচা বিধান হ্যায় হামারে’-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার