Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাস্তা নির্মাণ নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে শনিবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

শনিবার বিকেল চারটের সময় এই জরুরি বৈঠক হবে বলে সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা নির্মাণ নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। শনিবার বিকেল চারটের সময় এই জরুরি বৈঠক হবে বলে সূত্রের খবর।

নবান্ন সূত্রের খবর, রাজ্যজুড়ে পথশ্রী প্রকল্পের কাজ কতদূর এগোচ্ছে সেই বিষয়ে রিপোর্ট চাইতে চলেছেন মুখ্যসচিব। শনিবার বিকেল ৪টের সময় নবান্নে বৈঠক হবে। বৈঠকে পথশ্রী বা রাস্তাশ্রী প্রকল্পের পাশাপাশি পঞ্চদশ অর্থ কমিশনের খরচের হিসাব নিয়েও পর্যালোচনা করবেন মুখ্যসচিব। প্রসঙ্গত গত ১৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেটে গ্রাম বাংলায়(Rural Bengal) নতুন রাস্তা নির্মাণ ও পুরাতন রাস্তা সংস্কারের জন্য ‘রাস্তাশ্রী’ (Rastasree) নামে নতুন প্রকল্প আনা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের তরফে। রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রকল্পের আওতায় গ্রামবাংলায় প্রায় ১১ হাজার ৫০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কার অথবা নতুন করে তৈরি করা হবে।

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সরকারি মঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তাগুলি নির্মাণের কাজ পঞ্চায়েতের আগে শেষ করা হবে বলে জানিয়েছেন। এবার রাজ্য প্রশাসনের তরফে সেই প্রকল্পের অগ্রগতি কতদূর তা নিয়ে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্য সচিব। পাশাপাশি রাস্তা সংস্কারে খরচের হিসেবে কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ইতিমধ্যে পঞ্চায়েত দফতর থেকে পৃথক পোর্টাল এবং অ্যাপ তৈরি করতে বলা হয়েছে। পোর্টালে সংস্কার হওয়া রাস্তার ছবি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর