ফের সেক্টর ফাইভে আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ, ধৃত ৩৫

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের পর্দা ফাঁস। সেক্টর ফাইভের একটি ভুয়ো কল সেন্টারে (Fake Call Center) হানা দিয়ে ৩৫জনকে গ্রেফতার করলো বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। গ্রেফতার মূল চক্রি কৃষ্ণ শর্মা।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সূত্র মারফত খবর পেয়ে সল্টলেকের সেক্টর ফাইভের আর্গো টাওয়ারে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার (Bidhannagar Electronics P.S.) পুলিশ। সেখানে ১০০৫ নম্বর ঘরে কৃষ্ণ ইনফোটেক নামের একটি ভুয়ো সংস্থা চালানো হচ্ছিল বলে অভিযোগ। সেখান থেকে ৩৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে বহু সংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক, রাউটার সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই ভুয়ো কল সেন্টারের মাধ্যমে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা সহ একাধিক দেশের নাগরিকদের ফোন করতো। সেখানে সেই নাগরিকদের নিজেদের ইন্সুরেন্স সংস্থার কর্মী বলে পরিচয় দিত এই প্রতারকরা। এইভাবে তাদের ইন্সুরেন্স করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদেশি মুদ্রা হাতিয়ে নিত বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের মূল পান্ডা কৃষ্ণ শর্মা সহ ৩৫ জনকে সেই অফিস থেকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে (Bidhannagar Court) পেশ করা হয়। পুলিশ মূল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বলে সূত্রের খবর। এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে খতিয়ে দেখছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়