বিজেপি-আপ কাউন্সিলরদের হাতাহাতিতে ফের উত্তাল দিল্লি পুরসভা

বেধড়ক মার খেয়ে জ্ঞানও হারিয়েছেন এক কাউন্সিলর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুরসভা তো নয়, যেন মল্লযুদ্ধের আখড়া। স্ট্যান্ডিং কমিটির নির্বাচন ঘিরে আজ শুক্রবার ফের উত্তপ্ত হয়ে উঠল দিল্লি পুরসভার অধিবেশন কক্ষ। ফ্রি স্টাইল ভঙ্গিতে আম আদমি পার্টি ও বিজেপির কাউন্সিলররা একে অন্যের দিকে তেড়ে গেলেন। কিল, চড়, ঘুষোঘুষিতে মেতে উঠলেন। হাতাহাতিতে বেশ কয়েকজনের পোশাকও ছিড়ে গিয়েছে। বেধড়ক মার খেয়ে জ্ঞানও হারিয়েছেন এক কাউন্সিলর।

স্ট্যান্ডিং কমিটির ছয় সদস্যকে বেছে নিতে এদিন ভোটাভুটি শুরু হয়। ছয় আসনে ভোটাভুটির জন্য আপের পক্ষ থেকে দাঁড় করানো হয় চারজনকে। আর বিজেপির পক্ষ থেকে দাঁড়ান দুজন। গত পুরভোটে নির্দল হিসেবে জয়ী গোপাল সিং ধারাল কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনিও নির্দল হিসেবে দাঁড়ান। ভোটাভুটির সময়েই এক কাউন্সিলরের ভোট বাতিলের দাবিতে সরব হন বিজেপি কাউন্সিলররা। তাঁরা নরেন্দ্র মোদি জিন্দাবাদ স্লোগানও দেন। পাল্টা সুর চড়ান আপ কাউন্সিলররাও। দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের নামে জয়ধ্বনি তোলেন। এর পরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের কাউন্সিলররা। একে অন্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিল, চড়, ঘুষি চালাতে থাকেন। নিমিষেই মল্লযুদ্ধের আখড়া হয়ে ওঠে অধিবেশন কক্ষ।

মেয়র তথা আপ নেত্রী শেলি ওবেরয় ঘোষণা করেন যে কাউন্সিলরের ভোট অবৈধ বলে দাবি করেছেন বিজেপি কাউন্সিলররা তার ভোট বাদ রেখে বাকি ভোট গোনা হবে। যদিও সেই ঘোষণা মানতে চাননি বিজেপি কাউন্সিলরা। তাঁরা ফের হট্টগোল শুরু করে দেন। মেয়রের দিকেও ধেয়ে যান। মেয়রকে বাঁচাতে এগিয়ে আসেন আপ কাউন্সিলররা। গোলমালের কারণে ভোটগণনা বন্ধ রাখতে বাধ্য হন মেয়র।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে