নিউ বারাকপুর থানায় সিসি টিভির কন্ট্রোল রুমের উদ্বোধন হল

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর :সাধারণ মানুষের নিশ্চিদ্র নিরাপত্তায় নিউ ব্যারাকপুর থানায় CCTV কন্ট্রোল রুমের উদ্বোধনে শুক্রবার রাতে এলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজোরিয়া।মূলত সমাজ বিরোধীদের দৌরাত্ম কমাতে এবং চুরি ছিনতাই ডাকাতি রুখতে এই উদ্যোগ নেওয়া হয়।এইদিন নিউ ব্যারাকপুর থানা(New Barrackpore P.S.) এলাকার বিশেষ বিশেষ জায়গা চিহ্নিত করে মোট ২১ টি সিসিটিভি ক্যামেরা ইন্সটল করা হয় ।

যা আগামী দিনে আরও বাড়ানো হবে বলে জানান ব্যারাকপুর পুলিশ কমিশনার ।এইদিন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ছাড়াও উপস্থিত ছিলেন ঘোলা এসিপি তনয় চট্টোপাধ্যায়,, নিউ ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস ।নিউ ব্যারাকপুর পুরসভা(New Barrackpore Municipality) এর আগে ১৩৫ সিসিটিভি ক্যামেরা বিভিন্ন জায়গা ইন্সটল করেছে।এবার নিউ ব্যারাকপুর থানায় কন্ট্রোল রুম তৈরি করে ২১ টি সিসি ক্যামেরা বিলকান্দা ১ও ২নং গ্রামাঞ্চলে গুরুত্বপূর্ণ বর্ডার যায়গায় ইন্সটল করলো।যা ২৪ ঘন্টা মনিটরিং চলবে নিউ ব্যারাকপুর থানা থেকে।অন্যদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে এখনো বোমাবাজি,গুলি, বোম উদ্ধার,সমাজ বিরোধীদের দাপাদাপি চলছে।এই বিষয়ে অলোক রাজোরিয়া জানান, গত তিনমাস বা একমাসে কতগুলো এমন ঘটনা ঘটেছে সেইভাবে দেখতে,সব শেষ হয়ে গেছে বা অশান্তি একেবারে হচ্ছে না এমনটা নয়, তবে তুলনামূলক অনেকটাই কমেছে।

এখনো এমন ঘটনা ঘটছে,তার জন্য পুলিশ প্রশাসন কাজ করছে,যা সবকিছু মিডিয়ার সামনে বলা যাবে না।এই ধরনের ঘটনা কমাতে সিসিটিভি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা,পাশাপাশি এন্টি ক্রাইম কাজ চলছে।অপরাধীধের সনাক্ত করনে সিসি ক্যামেরা(CCTV) ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গোটা ব্যারাকপুর পুলিশ কমিশনার এলাকা জুড়ে আরও অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে যা জনসমক্ষে বলা যাবে না বলে জানান ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।এদিন পুলিশ বন্ধু প্রকল্পে বেশ কিছু মানুষ আসে তাদের অভিযোগ দাবি জানাতে নিউব্যারাকপুর থানায়।তাদের সাথে কথা বলেন সিপি নিজে,যাদের যা অভিযোগ বা দাবি আছে তা দেখবেন বলেও জানান।পাশাপাশি পুলিশ বন্ধু প্রকল্পে থানার অফিসার দের সাথে ও বিভিন্ন কাজ কর্ম নিয়ে আলোচনা করেন সিপি স্বয়ং।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল