মাইথনে ঝরনায় নেমে মৃত্যু যুবকের, আশঙ্কাজনক আরও এক

শুক্রবার ছয় বন্ধু মাইথনে ঘুরতে গিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আনন্দ নিমেষে বদলে গেল শোকের পরিবেশে। মাইথনে (Maithon) ঝরনার জলে নেমে তলিয়ে গেলেন দুই যুবক। তলিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে একজনের মৃত্যু (Death) হয়েছে, আরেকজন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

জানা গিয়েছে মৃত যুবকের নাম শুভঙ্কর ভগত। ২২ বছর বয়স তাঁর। পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসিন্দা তিনি। শুক্রবার তারা ছয় বন্ধু মাইথনে ঘুরতে গিয়েছিলেন। বিকেল সাড়ে চারটা নাগাদ মাইথনে অমর ঝরনায় স্নান করতে নামেন তাঁরা। কিন্তু ঝরনায় নেমে আসানসোলের গোপালপুরের বাসিন্দা শুভঙ্কর ভগত ও নিয়ামতপুরের বাসিন্দা ধ্রুবজ্যোতি ওরফে ঋষি দত্ত জলে তলিয়ে যান। বাকি বন্ধুরা কোনওরকমে  সেই সময় ধ্রুবজ্যোতিকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু তলিয়ে যায় শুভঙ্কর ভগত। অচৈতন্য অবস্থায় ধ্রুবজ্যোতিকে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। শুক্রবার রাতে শুভঙ্করের খোঁজে পুলিশের উপস্থিতিতে ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হয়। সেই সময় শুভঙ্করের দেহ উদ্ধার হয়।

অন্যদিকে ঘুরতে এসে এইভাবে বন্ধুর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাকিরা। ঘুরতে আসা ছয় যুবকের মধ্যে সোনু রায় নামে এক যুবক বলেন, ‘মাইথন ঘুরতে এসে অমর ঝর্ণাতে দুজন বন্ধু স্নান করতে নামে। হঠাৎ পা পিছলে দুজন জলে পড়ে যায়। একজনকে কোনক্রমে বহু চেষ্টার পর উদ্ধার করা হয়। তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ তবে এই ঘটনায় ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন। দুর্ঘটনাপ্রবণ এমন জায়গায় ডিভিসির তরফে কোনও নজরদারি চালানো হয় না বলে অভিযোগ স্থানীয়দের।

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ