জাতিসঙ্ঘে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ রাশিয়ার

শুক্রবার এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ঢাকায় নিযুক্ত রাশিয়া দূতাবাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে প্রস্তাব আনা হয়েছে। সেই প্রস্তাবের পক্ষে–বিপক্ষে ভোটদানে বিরত থাকায় এবার বাংলাদেশকে ধন্যবাদ জানাল রাশিয়া। শুক্রবার এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ঢাকায় নিযুক্ত রাশিয়া দূতাবাস।

বৃহস্পতিবার জাতিসঙ্ঘে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব আনা হয়। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবারের সেই ভোটাভুটিতে অংশ নেয়নি বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান–সহ মোট ৩২টি দেশ। আর ভোটদানে অংশ না নেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানাল রুশ দূতাবাস। উল্লেখ্য জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ওই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪১টি। আর প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে সাতটি। এই সাত দেশের মধ্যে রয়েছে রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, মালি ইরিত্রিয়া ও নিকারাগুয়া। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে যে দেশগুলি তাদের মধ্যে রয়েছে ইউক্রেন, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র-সহ প্রায় সব পশ্চিমা দেশ।

প্রসঙ্গত সম্প্রতি রুশ জাহাজকে বাংলাদেশের কোনও বন্দরে নোঙরের অনুমতি না দেওয়ায় রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করেছিল মস্কো। যে সব রুশ জাহাজের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে সেই জাহাজ বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানায় ঢাকা। এরপর গত মঙ্গলবার মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল হাসানকে ডেকে সতর্ক করে রাশিয়ার বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের তাঁবেদারি করা বন্ধ না করলে বাংলাদেশের সঙ্গে কোনও সম্পর্ক রাখা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় রাশিয়া। এরপর বৃহস্পতিবার জাতিসঙ্ঘে ভোটদান থেকে বিরত থাকল বাংলাদেশ। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা