চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোল নষ্টের খেসারত লাল-হলুদের, ডার্বিতে জয়ী মোহনবাগান

নিজস্ব প্রতিনিধি: এবারেও হল না। দেখার ছিল ডার্বির ফল ৭-১ হয় নাকি ৮-০। পরেরটাই হল। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোল করার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। একটা সুযোগও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে কার্যত মোহন বাগানের কাছে আত্মসমর্পণ করে লাল-হলুদ বাহিনী।

স্বীকার করতে হয় ভাল খেলে জিতে গিয়েছে মোহনবাগান। আর রক্ষণভাগের ভুলে প্রতিপক্ষের গোল হজম করল লাল হলুদ শিবির।বাঁকানো কর্নার করেছিলেন পেত্রাতোস। মনবীর সিংহ ব্যাক হিল গোলের দিকে পাঠান। স্লাভকোর হেড প্রথমে বারে লাগে। ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনিই। গোল পরিশোধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালায় তারা। কিন্তু এক গোলে মোহনবাগান এগিয়ে যাওয়া তারা ম্যাচের বাকি সময় গতি কমিয়ে দেয়।

এক গোলে পিছিয়ে যেতেই লাল-হলুদ শিবিরের সমর্থকেরা রীতিমতো ফুঁসতে থাকেন। দাবি তোলেন খেলোয়াড় বদলের। লাল হলুদ শিবির গ্লেন মার্টিনসকে তুলে নেয়। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নামায় লালথাঙ্গাকে। রেফারির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল ক্লেটনকে। শুভাশিস বিশ্রিভাবে ট্যাকেল করায় কেন তাকে রেফারি হলুদ কার্ড রেফারি দেখাননি, তা নিয়ে ক্লেটনকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল। লাল হলুদ শিবির দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ালেও সেটা কাজে এল না। একাধিক গোল করার সুযোগ তারা পেয়েছিল। কোন বল লাগল গোল পোস্টের মাথায়। কোনওটা পোস্টের কোণায় লেগে মাঠের বাইরে বেরিয়ে গেল।  

আরও পড়ুন লিভারপুলকে গোলের মালা রিয়ালের, মেসিকে ছুঁলেন বেঞ্জেমা

Published by:

Share Link:

More Releted News:

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ