৩০ মার্চের মধ্যেই গ্রামীণ রাস্তা তৈরির কাজ শেষের নির্দেশ মুখ্যসচিবের

একই সঙ্গে রাজ্যজুড়ে আশা কর্মীদের শূন্যপদেও ৩০ মার্চের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। আর গ্রাম বাংলার ভোটযুদ্ধের আগেই ১০ হাজার কিলোমিটারের বেশি রাস্তা তৈরির কাজ শেষ করার জন্য জেলাশাসক ও মহকুমা শাসকদের নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। একই সঙ্গে রাজ্যজুড়ে আশা কর্মীদের শূন্যপদেও ৩০ মার্চের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আর মুখ্যসচিবের ওই নির্দেশের পরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কী ৩০ মার্চের পরেই রাজ্যে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হবে।

এদিন নবান্নে বিভিন্ন দফতরের সচিব, জেলাশাসক, মহকুমা শাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যসচিব। ওই বৈঠকে রাজ্যজুড়ে গ্রামীণ এলাকায় যে ১০ হাজার কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা হয়। কীভাবে গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার করা হবে তার জন্য গাইডলাইন দিয়েছে রাজ্য পঞ্চায়েত দফতর। সেই গাইড লাইন মেনেই টেন্ডার ডেকে ৩০ মার্চের মধ্যে রাস্তা নির্মাণ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন জেলায় সরকারের হাতে থাকা জমি ফেলে না রাখার জন্য জেলাশাসকদের নির্দেশও দেওয়া হয়েছে। সরকারি অকৃষি জমিতে যাতে শিল্প তালুক গড়ে তোলা যায় সেদিকে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

সম্প্রতি উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে হাজির পড়ুয়াদের যে খাবার দেওয়া হয়েছিল তার গুণমান নিয়ে প্রশ্ন উঠেছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে পড়ুয়াদের নতুন খাবারের প্যাকেট দেওয়া হয়েছিল। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা বা সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে খাবারের গুণমানের দিকে সতর্ক নজর রাখার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান