মধুচন্দ্রিমা কাটিয়ে ফের শুটিংয়ে ফিরলেন কিয়ারা

তবে কোন ছবির শুটিংয়ে ফিরেছেন তা খোলসা করেননি বলি অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিয়ে ও মধুচন্দ্রিমার জন্য বেশ কয়েক দিন শুটিংকে সাময়িক ‘আলবিদা’ জানিয়েছিলেন কিয়ারা আদবানি। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মধুচন্দ্রিমা কাটিয়ে ফের কাজে ফিরেছেন। মেক আপ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ’২৫ ফেব্রুয়ারি শনিবার ফের কাজে ফিরলাম।’ বিয়ে কিংবা মধুচন্দ্রিমা যাপন অকাজ কিনা তা অবশ্য খোলসা করেননি ‘ভুলভুলাইয়া-২’ নায়িকা। কোন ছবির শুটিংয়ের জন্য মেকআপ নিচ্ছেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি কিয়ারা। এই মুহুর্তে তাঁর হাতে দুটি ছবি রয়েছে। কার্তিক আরিয়ানের বিপরীতে ‘সত্য প্রেম কথা’ ও রাম চরণের সঙ্গে পরিচালক এস শঙ্করের ‘আরসি ১৫।’

গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমিরের সূর্যগড় রাজপ্রাসাদে নব্য বয়ফ্রেন্ড সিদ্ধান্ত মালহোত্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। হিন্দু রীতি মেনে বিয়ের পাশাপাশি দিল্লিতে বন্ধুবান্ধবদের জন্য মুম্বইতে বলিউডের তারকাদের জন্য দুটি রিসেপশনেরও আয়োজন করেছিলেন তারকা জুটি। ওই রিসেপশন শেষেই মধুচন্দ্রিমা যাপনের জন্য উড়ে গিয়েছিলেন বিদেশে।গত ২১ ফেব্রুয়ারি মুম্বই বিমানবন্দর থেকে বেরনোর সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছিলেন দুজনে।

যদিও মধুদুচন্দ্রিমা যাপনে কোথায় গিয়েছিলেন তা খোলসা করেননি সিড কিংবা কিয়ারা। বরং দুজনে নিজেদের ব্যক্তিগত বিষয়টি গোপনই রেখেছেন। মুম্বইতে ফেরার পরেই বেশ কিছু বাণিজ্যিক অনুষ্ঠানেই একই সঙ্গে দেখা গিয়েছিল বলিউডের নিউ কাপলকে। কিয়ারা যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঘোষণা করে কাজে ফেরার কথা জানিয়েছেন, সিদ্ধার্থ মালহোত্রা সেই পথে হাঁটেননি।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার