মণীশ সিসোদিয়াকে পাঁচ দিনের হেফাজতে চাইল সিবিআই

সোমবার দুপুরে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তাঁকে পেশ করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারিতে ধৃত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে পাঁচ দিনের হেফাজতে চাইল সিবিআই। আজ সোমবার রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হয় দিল্লির উপমুখ্যমন্ত্রীকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে বলেন, ‘আবগারি দুর্নীতি কেলেঙ্কারিতে এক নম্বর অভিযুক্ত মণীশ সিসোদিয়া। দুর্নীতি কান্ডে জড়িত বাকি অভিযুক্তদের ধরতে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তাই পাঁচদিনের হেফাজতে চাইছি।’

দিল্লির আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে গতকাল রবিবার রাতে গ্রেফতার করা হয় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। আজ দুপুরে তাঁকে বিচারক এম কে নাগপালের এজলাসে হাজির করা হয়। আম আদমি পার্টির সদস্যরা বিক্ষোভ দেখাতে পারেন সেই আশঙ্কায় আদালত চত্বরের চারিদিকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পাশাপাশি দীনদয়াল মার্গে বিজেপি ও আপের অফিসের মাঝখানেও বিশেষ ব্যারিকেড গড়ে তোলা হয়।

আদালতে সিবিআইয়ের আইনজীবী দিল্লির উপমুখ্যমন্ত্রীকে পাঁচ দিনের হেফাজতে চান। অন্যদিকে জামিনের আর্জি জানিয়ে সওয়াল করেন ধৃতের আইনজীবী মোহিত মাথুর ও দয়ান কৃষ্ণান। তাঁরা বলেন, ‘যখনই জেরার জন্য ডাকা হয়েছে তখনই আমাদের মক্কেল হাজিরা দিয়েছেন। এমনকী বাড়ি কিংবা অফিসে তল্লাশির সময়েও সহযোগিতা করেছেন।’

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা