মেসিদের সমর্থনের প্রতিদান, ঢাকায় চালু আর্জেন্টিনার দূতাবাস

দীর্ঘ ৪৫ বছর বাদে ফের ঢাকায় চালু হল আর্জেন্টিনার দূতাবাস।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কয়েক হাজার কিলোমিটার দূরে বসেই কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের জন্য গলা ফাটিয়েছিলেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। আর্জেন্টিনার সমর্থনে গলা ফাটিয়ে গোটা বিশ্বের সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিল বাংলাদেশের খেলা পাগল দর্শকরা। মেসিদের অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশে ফের দূতাবাস চালুর আশ্বাস দিয়েছিল আর্জেন্টিনা সরকার। অবশেষে সোমবার সেই আশ্বাস বাস্তবায়িত হলো। দীর্ঘ ৪৫ বছর বাদে ফের ঢাকায় চালু হল আর্জেন্টিনার দূতাবাস। সোমবার বিকেলে বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করেন লাতিন আমেরিকার দেশটির বিদেশ মন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম।

বাংলাদেশ স্বাধীনের পরে ১৯৭৪ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়। কিন্তু ১৯৭৮ সালে দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে দিল্লির আর্জেন্টিনার দূতাবাস থেকেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছে দেশটি। ১৯৯২ সালে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে আর্জেন্টিনায় বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। এদিন দূতাবাস উদ্বোধনের পরে আর্জেন্টিনার বিদেশ মন্ত্রী বলেন, ‘কাতার বিশ্বকাপে যেভাবে মেসিদের সমর্থন জানিয়েছিলেন বাংলাদেশের মানুষ, ভবিষ্যতেও সেই সমর্থন অব্যাহত থাকবে বলে আশা করছি।’

নতুন দূতাবাস উদ্বোধনের জন্য দু’দিনের সফরে সোমবার সকালে ঢাকায় পৌঁছন আর্জেন্টিনার বিদেশ মন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। হযরত শাহজালাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিকেলে বনানীতে আর্জেন্টিনার দূতাবাসের উদ্বোধনের পাশাপাশি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ক্যাফিয়েরো।  আগামিকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে আর্জেন্টিনার বিদেশ মন্ত্রীর।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা