জানেন কী, ফেরদৌসের লেখক হওয়ার রহস্য রয়েছে শিলিগুড়ির পথে-ঘাটে

অনেক দিন আগে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে, একটি ঘটনা দারুণ ছাপ ফেলেছিল অভিনেতার মনে। যে জন্য তিনি আবারও হাতে কলম তুলে নিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ও কলকাতা দুই বাংলারই জনপ্রিয় নায়ক ফেরদৌস। যদিও দুই বাংলার মিল এই প্রথম নয়, বহু কলকাতার তারকা বর্তমানে বাংলাদেশে অভিনয় করছেন, আর সে দেশেই তারকারাও বাংলার মানুষদের নানাভাবে মনোরঞ্জন করছেন। যুগ যুগ ধরেই বাংলাদেশ ও কলকাতার যৌথ উদ্যোগে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে, যাতে ভাগ নিয়েছেন একাধিক দাপুটে তারকারা। যার মধ্যে ফেরদৌস একজন। যিনি ঋতুপর্ণা সেনগুপ্ত, অর্পিতা পাল, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়-সহ একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন। তাঁর অসাধারণ অভিনয়ের দরুণ বাংলায় নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। তবে এখন আর টলিউডে অভিনয় করেন না তিনি। বাংলাদেশেই জনপ্রিয়তার শিখরে রয়েছেন অভিনেতা।

তবে কলকাতার চলচ্চিত্রে কাজ করার জন্যে অনেক বছর পশ্চিমবঙ্গে থাকতে হয় অভিনেতাকে। জানেন কি, তিনি অভিনেতার পাশাপাশি একজন লেখকও। সম্প্রতি তিনি জানালেন, অভিনেতা থেকে কি ভাবে লেখক হয়ে উঠলেন। তাঁর কথায়, কৈশোর থেকেই বই পড়ার নেশা ছিল তাঁর। ছাত্রজীবনে টুকটাক লেখালেখিও করেছেন। কিন্তু ঔপন্যাসিক হওয়ার বাসনা ছিল না। তবুও কিছু ঘটনা গল্পের মতো করে বলে যেতে ভালো লাগে। অনেক দিন আগে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে, একটি ঘটনা দারুণ ছাপ ফেলেছিল অভিনেতার মনে। যে জন্য তি্নি আবারও হাতে কলম তুলে নিয়েছিলেন। সাংবাদিকতা নিয়ে পড়াশুনা করলেও, কাহিনির মতো করেই সেই ঘটনাটি বইয়ের পাতায় তুলে ধরেছিলেন অভিনেতা। বইয়ের নামকরণ করেছিলেন, ‘এই কাহিনি সত্য নয়’। তবে একথা সত্য যে, ফেরদৌস একপ্রকার হঠাৎ করেই ঔপন্যাসিক হয়ে গেলেও অভিনেতা পরিচয়টাই তাঁর মুখ্য।

জীবনের তাঁর প্রথম উপন্যাস, প্রকাশ পেয়েছিল সে দেশের বইমেলায়। তবে ফেরদৌস জানান অভিনয় তিনি চালিয়ে গেলেও লেখার শখটা পূরণ হবে কিনা তা নিশ্চিত নয়। তবে পাঠক চাইলে আবারও হাতে কলম তুলে নেবেন তিনি। এছাড়াও তাঁর লেখা গল্প-উপন্যাস থেকে যদি নাটক-সিনেমা নির্মাণ করতে চায় কেউ, তাহলে তাঁর কোনও আপত্তি নেই। সম্প্রতি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন অভিনেতা ফেরদৌস। এছাড়াও বহুদিন পর অভিনেতাকে দেখা যাবে কলকাতার ছবিতেও। ‘মীরজাফর চ্যাপ্টার টু’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। 

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা