দিদির দূতকে অভিযোগ জানিয়ে মিলল সুফল, বোয়ালদহের মানুষ পেল রাস্তা

বিধায়ক বিশ্বজিৎ দাস কথা দিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে সংস্কার হবে আইসিডিএস সেন্টারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিদির দূতকে অভিযোগ জানানোর পর সুফল পেলেন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর (Bongaon) বোয়ালদহের মানুষ। অভিযোগ জানানোর ৪০ দিনের মধ্যে আইসিডিএস সেন্টার (ICDS Centre) সংস্কার করার পাশাপাশি নির্মাণ করা ঢালাই রাস্তা। বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das) কথা রাখায় খুশি এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, জানুয়ারি মাসে আইসিডিএস সেন্টারের বেহাল দশা নিয়ে দিদির দূত বিশ্বজিৎ দাসকে ঘিরে ক্ষোভ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় সাধারণ মানুষকে বিধায়ক বিশ্বজিৎ দাস কথা দিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে সংস্কার হবে আইসিডিএস সেন্টারের। পাশাপাশি তৈরি করা হবে ঢালাই রাস্তাও। সেই কথা মত নতুন ঢালাই রাস্তা ও সংস্কার হাওয়া স্কুল উদ্বোধন করলেন বিধায়ক বিশ্বজিৎ দাস।

প্রসঙ্গত বনগাঁর বোয়ালদহ পারুই পাড়াতে ২০০৩ সালে আইসিডিএস সেন্টারটি তৈরি হয়েছিল। আইসিডিএস সেন্টারের দরজা, জানালা এমনকি সিঁড়ি পর্যন্ত ছিল না। শৌচাগার থাকলেও তা ছিল বেহাল অবস্থায়। শুধু তাই নয় আইসিডিএস সেন্টারে যাওয়ার জন্য কোনও রাস্তাও ছিল না। দিদির দূত হিসাবে ওই এলাকায় বিধায়ক বিশ্বজিৎ দাস যাওয়ার পরেই তাঁর কাছে স্কুল সংস্কারের আবেদন জানান গ্রামবাসী থেকে আইসিডিএস সেন্টারের কর্মীরা। স্কুল পর্যবেক্ষণ করে বিধায়ক আশ্বস্ত করেন স্থানীয়দের। বিধায়কের দেওয়া সময়ের মধ্যেই কাজ হওয়ায়, বিধায়ককে ধন্যবাদ জানান এলাকাবাসী। আগামী দিনে এই আইসিডিএস সেন্টার ভালোভাবে চালানো যাবে বলে জানিয়েছে কর্মীরা। পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রেও অসুবিধা দূর হওয়ায় খুশি এলাকাবাসী।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!