নেথান লায়নের ভেল্কিতে ১৬৩ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস

৬৪ রান দিয়ে আট ভারতীয় ব্যাটারকে সাজঘরের পথ ধরিয়েছেন লায়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: ম্যাথু কুনেম্যানের বিষাক্ত বোলিংয়ে ১০৯ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। আর বৃহস্পতিবার একাই ভারতকে শেষ করলেন আর এক অজি স্পিনার নেথান লায়ান। তাঁর বোলিং ঘূর্ণিতে ১৬৩ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস। লায়ান একাই নিয়েছেন আট উইকেট। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭৬ রান।

গতকাল বুধবার দিনের শেষে প্রথম ইনিংসে  অস্ট্রেলিয়ার রান ছিল চার ১৫৬। এদিন পিটার হ্যান্ডসকম্বকে (৯৮ বলে ১৯ রান) ফিরিয়ে অজি শিবিরে আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। দুই রান যোগ হতে না হতেই ফেরেন ক্যামেরন গ্রিন। তার পরেই তাসের মতো ভেঙে পড়ে অজি ব্যাটিং লাইন আপ। ১৯৭ রানে শেষ হয় সফরকারী দলের প্রথম ইনিংস।

৮৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। কিন্তু শুরুতেই শুভমন গিলকে (৫ রান) ফরিয়ে ভারতকে ধাক্কা দেন নেথান লায়ান। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকেও (১২ রান) ফেরান অজি স্পিনার।  প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির উপরে অনেকটাই ভরসা করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠতে পারেননি তিনি। ২৬ বলে ১৩ রান করে কুনেম্যানের বলে সাজঘরে ফেরেন তিনি। বল হাতে সফল রবীন্দ্র জাদেজা ফের ব্যাট হাতে ব্যর্থ হন। ৩৬ বলে ৭ রান করে নেথান লায়ানের বলে লেগ বিফোর হয়ে উইকেট দিয়ে আসেন।

এর পরে দলকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা চালান চেতেশ্বর পূজারা ও শ্রেয়স আয়ার। পঞ্চম উইকেটে দুজনে ৩৫ রান যোগ করেন। আয়ারকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ফের ব্রেক থ্রু এনে দেন মিচেল স্টার্ক। উইকেট রক্ষক ভরত শ্রীকরকে আউট করেন লায়ান। উইকেটের এক প্রান্তে দাঁড়িয়ে অসহায়ভাবে সতীর্থদের আসা যাওয়া দেখতে থাকেন পূজারা। অজি বোলিং তোপ সামলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। অশ্বিনকে ফিরিয়ে দেন লায়ান। এর পরে চেতেশ্বর পূজারাও সাজঘরের পথ দেখান তিনি। এক বল বাদে শূন্য রানে আউট হন উমেশ যাদব। অক্ষর পটেল দলের রান বাড়ানোর একটা চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু সফল হননি। মহম্মদ সিরাজকে ফিরিয়ে ভারতের ইনিংস মুড়িয়ে দেন লায়ান। দুই ইনিংস মিলিয়ে ৯৯ রানে ১১ উইকেট ঝুলিতে পুরেছেন বাঁ হাতি অজি স্পিনার।

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে