অভিযোগ পেয়েই ফোনে ধান বিক্রি করাতে বিশেষ উদ্যোগ নিলেন স্বয়ং বনমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,গাইঘাটা : ধান কেনার তালিকায় নেই নাম, সমস্যায় পড়েছিলেন গাইঘাটার ১৩৫ জন কৃষক। বিধায়ককে কাছে পেয়েই সমস্যার কথা তুলে ধরলেন তারা। মুহূর্তেই ফোনে ধান কেনার ব্যবস্থা করতে নির্দেশ দিলেন বনমন্ত্রী। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা(Gaighata) ব্লকের ইছাপুর দু নাম্বার গ্রাম পঞ্চায়েতে বিশেষ প্রকল্পের পর্যবেক্ষণে আসেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

সেখানেই বড়া গ্রাম্য কৃষি উন্নয়ন সমবায় লিমিটেড পরিদর্শনের সময়, কৃষি সমবায়ের সদস্যরা মন্ত্রীকে জানান, সরকারিভাবে ধান বিক্রয় করতে পাচ্ছেন না তারা । ওই ১৩৫ জন কৃষক ধান বিক্রি করতে না পারায় সমস্যায় পরতে হচ্ছে তাদের। অভিযোগ পেয়েই, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ধান কেনার জন্য ফোনেই নির্দেশ দেন মন্ত্রী। বিষয়টি নিয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Minister Jotipriyo mallick) বলেন, কেন এনারা ধান কেনার তালিকায় নেই সেটা আমরা বুঝতে পারছি না। হয়ত কৃষি উন্নয়ন সমবায়ের গাফিলতির ফলেই তালিকাভুক্ত হয়নি।

আগামীতে দু তিনটে ক্যাম্প করে ধান কেনার জন্য ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। মন্ত্রীর কাছে অভিযোগ জানাতেই, সমস্যার সমাধান করায় খুশি অভিযোগকারী কৃষি সমবায়ের সদস্যরা। আগামী দিনে যাতে এ ধরনের সমস্যায় নাকাল হতে না হয় কৃষকদের সেই বিষয়টিও লক্ষ্য রাখার কথা জানান মন্ত্রী।ইতিমধ্যে দিদির দূত কর্মসূচিতে জনপ্রতিনিধিরা যেখানেই যাচ্ছেন সেখানে সাধারণ মানুষ যে অভিযোগ জানাচ্ছেন তৎক্ষণাৎ তার সমাধান করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি নবান্নে দিদির দূত কর্মসূচিতে যেসব অভিযোগ পাওয়া গেছে, তা অতি দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল