চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন গ্যাস তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ৩৫ জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।

দমকল সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামে একটি অক্সিজেন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আশেপাশের দুই বর্গ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে কুমিরা দমকল কেন্দ্র থেকে বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হতাহতদের উদ্ধারের চেষ্টা চালান। পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ৩৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।  

কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে ওই বিস্ফোরণ ঘটতে পারে বলে অনুমান করছেন দমকল আধিকারিকরা। উল্লেখ্য এদিন যে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই কারখানা থেকে পৌনে এক কিলোমিটার দূরে বিএম কন্টেনার ডিপোতে গত বছরের ৪ জুন রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। ওই বিস্ফোরণে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছিলেন।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা