দোল-হোলিতে জঙ্গি হানার আশঙ্কা কলকাতায়, কড়া সতর্কতা শহরে

দোলযাত্রা ও হোলির দিন কলকাতা সহ বাংলার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ড্রোনের মাধ্যমে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনের মঙ্গলবার বাঙালির দোল(Doljatra)। আর তার পরেরদিনই দেশ মেতে উঠবে রঙের উৎসব হোলিতে(Holi)। তবে এখন থেকেই শহর কলকাতার(Kolkata) বুকে শুরু হয়ে গিয়েছে দোল ও হোলি উপলক্ষে নানা ধর্মীয় ও সামাজিক কার্যকলাপ তথা অনুষ্ঠান। কিন্তু সেই দোল ও হোলির দুই দিনই খাস কলকাতা সহ বাংলার(Bengal) একাধিক স্থানে জঙ্গি হানার আশঙ্কা থাকছে। কার্যত জঙ্গি হামলার হুঁশিয়ারি ধেয়ে এসেছে দুই বিচ্ছিন্নতাবাদী সংগঠন Popular Front of India বা PFI ও Students Islamic Movement of India বা SIMI’র তরফে। বিস্ফোরক বোঝাই ড্রোন(Drone) দিয়ে আকাশপথে হানাদারি চালানো হবে বলে হুমকি দিয়েছে তারা। সেই সব হামলার টার্গেট হিসাবে উঠে এসেছে হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদা টাউন সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশন, বিমানবন্দর, এমনকী রাজভবনও। এই হামলার ছকের কথা সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন ভোটের কাজে যুক্ত না হলে শাস্তিমূলক ব্যবস্থা

গত ২ মার্চ এই মর্মে একটি গোপন বার্তা দিয়েছেন পূর্ব রেলের আইজি তথা Principal Chief Security Commissioner বা PCSC পরমশিব। সতর্ক করেছেন হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার DRM-দের। সেই বার্তায় সাফ বলা হয়েছে, গত ১ মার্চ বারাণসী বিমানবন্দরের অধিকর্তা একটি চিঠি পেয়েছেন। তাতে হোলির দিন অর্থাৎ ৮ মার্চ, বিস্ফোরক বোঝাই ড্রোনের সাহায্যে একাধিক বিমানবন্দর, রেলস্টেশন এবং রাজভবনে জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে। PFI এবং SIMI’র সঙ্গে জড়িত একটা গোষ্ঠী এই হামলা চালাতে পারে বলে আশঙ্কা। তাই সংশ্লিষ্ট সব DRM-দেরকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে।

আরও পড়ুন মমতার মাস্টারস্ট্রোক, বাংলার হয়ে বার্লিনে নন্দিনী

পূর্ব রেলের আইজির বার্তায় বিস্ফোরক এবং ড্রোন তৈরির সম্পর্কে গোয়েন্দাদের দেওয়া তথ্যের কথাও উল্লেখ করা হয়েছে। তাঁদের দাবি, বিহারের বেগুসরাইতে বারাউনি পলিটেকনিক কলেজের কেমিক্যাল ল্যাবরেটরিতেই তৈরি হয়েছে যাবতীয় বিস্ফোরক। আকাশপথে হামলার জন্য ড্রোনের নকশা এবং আনুষঙ্গিক প্রযুক্তি পর্যন্ত জোগাড় করা হয়েছে বাংলার প্রতিবেশী ওই রাজ্য থেকে। তবে তার উৎস পাটনার ন্যাশনাল ইনস্টিটিউট টেকনোলজির মতো কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান। সেখানকার মেকানিক্যাল শাখার সহায়তা তৈরি হয়েছে বিস্ফোরক বহনের সেই ড্রোন। এই হুমকি ধমকি ও হামলার আশঙ্কার জেরে এদিন থেকেই কলকাতা সহ রাজ্যের সব জনবহুল ও গুরুত্বপূর্ণ রেল স্টেশনে হোলির দিন সশস্ত্র বাহিনী মোতায়েন থাকছে। সেই সঙ্গে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে  আকাশপথে ড্রোনের মতো কিছু দেখা গেলে তা যেন সেওঙ্গে সঙ্গে গুলি করে নামিয়ে আনা হয়।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন