ঢাকায় বহুতলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩

রবিবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকার সায়েন্সল্যাব এলাকায় একটি বহুতলে বিস্ফোরণে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের ফলে আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন জনের নাম যথাক্রমে শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। এদিন সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ বিকট শব্দ পান স্থানীয়রা। ঘোর কাটার পর বুঝতে পারেন বহুতলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বহুতলের কিছুটা অংশ ধসে পড়ে ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীর যুদ্ধকালীন চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ফলে আহত হয়েছেন ১৩ জন। জখমদের উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৬ জনকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকি ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

তবে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর এক কর্তা খালেদা ইয়াসমিন সংবাদমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের মাধ্যমে রোববার সকালে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখনো কতজন আহত হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।’

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি