জুনিয়র-জাহ্নবীর ‘NTR-30’-র জন্যে ভাড়া করা হচ্ছে হলিউডের উন্নত প্রযুক্তিবিদদের

ছবির শুটিংয়ের জন্যে হায়দ্রাবাদের বাইরে একটি বিশাল সেট তৈরি করা হয়েছে। এই ছবির জন্য কোন কসরত বাকি রাখা হচ্ছে না নির্মাতারা। জোর কদমে চলছে প্রস্তুতি

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছেন অস্কারে মনোনীত ‘RRR’-এর গোটা টিম। আগামী ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসে বসবে চাঁদের হাট। বিশ্বের শীর্ষতম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডের ঘোষণা হবে ওইদিন। ৯৫ তম অস্কারে ‘নাটু নাটু’-র জন্যে সেরা পাঁচ মৌলিক গানের তালিকায় অন্যতম জায়গা পেয়েছে ‘নাটু নাটু’। বর্তমানে রাজামৌলি, রামচরণ, উপাসনা, গানের দুই গায়ক, এম কিরাভানি-সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছেন। তবে ভাইয়ের মৃত্যুর কারণে হলিউড ক্রিটিকস অ্যাওয়ার্ডে উপস্থিত হতে পারেননি ছবির আরেক সুপারস্টার জুনিয়র এনটিআর।

জানা গিয়েছে, ৫ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অভিনেতা। এদিকে সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ৩০ মার্চ থেকে শুরু হচ্ছে, জুনিয়র NTR অভিনীত NTR-30। যেখানে মুখ্য মহিলা চরিত্রে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এই ছবির হাত ধরেই দক্ষিণে ডেবিউ হচ্ছে তাঁর। NTR 30 প্রযোজনা করেছে জুনিয়র এনটিআর-এর বড় ভাই, নন্দমুরি কল্যাণ রাম এবং যুবসুধা আর্টস। পরিচালক কোরাতলা স্বিয়া। জানা গিয়েছে, ছবির শুটিংয়ের জন্যে হায়দ্রাবাদের বাইরে একটি বিশাল সেট তৈরি করা হয়েছে। এই ছবির জন্য কোন কসরত বাকি রাখা হচ্ছে না নির্মাতারা। জোর কদমে চলছে প্রস্তুতি।

অভ্যন্তরীণ সূত্রের খবর, NTR ৩০-ছবিতে বিশাল অ্যাকশন দৃশ্য থাকবে। তাই হলিউডের অনেক টেকনিশিয়ানকে ডাকা হয়েছে। তবে গোয়া বা বিশাখাপত্তনমে ছবির সমস্ত বড় দৃশ্যের শুটিং করা যাবে না বলে হলিউডের টেকনিশিয়ানদের ডাকা হয়েছে। যাঁদের পরিকল্পনা অনুযায়ী দৃশ্যগুলি তৈরি করা হবে। টলিউডের খবর অনুযায়ী, এই ছবির জন্য শ্রীদেবীর বড় মেয়েকে পারিশ্রমিক দেওয়া হবে মোট ৪ কোটি। সামান্থার মতো তেলেগু চলচ্চিত্রের শীর্ষস্থানীয় তারকারা ৫ কোটি রুপি নিচ্ছেন তা বিবেচনা করে এটি একটি বিশাল পরিমাণ।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!