‘শাহরুখের পরে কার্তিক’, ডালাসে উন্মাদপূর্ণ বিদেশী ভক্তদের সঙ্গে হোলি উদযাপন বলিউড শেহজাদার

ডলাসের স্থানীয় প্রচারক রাচেল জর্ডান বলেছেন, "ডলাসে বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানের সঙ্গে একটি সফল হোলি পার্টির অংশ হতে পেরে আমরা সত্যিই মুগ্ধ"।

Share:

নিজস্ব প্রতিনিধি: রঙের উৎসব এখনও দিন দুয়েক দেরি। তার আগেই নানা রঙের আবিরে রঙীন হলেন বলিউডের তরুণ প্রজন্মের হিট নায়ক কার্তিক আরিয়ান। ইতিমধ্যেই সুপারস্টারের পথে পা বাড়িয়েছেন কার্তিক। যাই হোক, বলিউড সুপারস্টারদের নিয়ে উন্মাদনা শুধু ভারতে সীমাবদ্ধ নেই, গোটা বিশ্বের ভক্তদের কাছে তাঁদের জনপ্রিয়তা বিস্তৃত। কার্তিক আরিয়ান বর্তমানে সাত সমুদ্র পেরিয়ে পাড়ি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইভেন্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ফেস্টিভ্যাল ডলাসের হোলি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। আর তাঁকে দেখেই জনতা তাঁদের উত্তেজনা আর সামলে রাখতে পারেনি। কার্তিকের সঙ্গে ইভেন্টে যোগ দিয়েছেন তাঁর বিপুল সংখ্যক বিদেশী ভক্ত।

ইভেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র অনুসারে, এখানে কার্তিককে প্রায় ৮০০০ এর বেশি টিকিট বিক্রি হয়েছে। বিদেশি ভক্তদের কাছ থেকে আয়োজকরা যে পরিমাণে প্রতিক্রিয়া পেয়েছেন তা অবিশ্বাস্য। ভক্তদের সঙ্গে আনন্দ করে হোলি উদযাপন করেছেন তিনি। কার্তিক ডালাসের জনসাধারণ একজন তরুণ হার্টথ্রব। আয়োজকরা কার্তিকের জন্যে ভক্তদের ব্যাপক প্রতিক্রিয়ার দ্বারা সন্তুষ্ট। আয়োজকদের দাবি, এই স্তরের উন্মাদনা শেষবার কিং খান ওরফে শাহরুখ খানের সফরের সময় দেখা গিয়েছিল। ডলাসের স্থানীয় প্রচারক রাচেল জর্ডান বলেছেন, “ডলাসে বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানের সঙ্গে একটি সফল হোলি পার্টির অংশ হতে পেরে আমরা সত্যিই মুগ্ধ”।

৮০০০ জনেরও বেশি উপস্থিত ছিলেন, অনুষ্ঠানটি ছিল একজন ভারতীয় অভিনেতার জন্য সবচেয়ে বড় আউটডোর ইভেন্ট৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এটা সত্যিই মনে রাখার মতো দিন ছিল। ভিড়ের শক্তি, উপস্থিতদের উৎসাহ ছিল একমাত্র কার্তিক আরিয়ানের উপস্থিতি। শাহরুখ খানের পর, কার্তিক আরিয়ানই ভারতের একমাত্র অভিনেতা যাঁর ফ্যান ফলোয়িংয়ের ক্রেজ বিদেশেও উন্মুখ।”

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের