হেফাজতে চাইল না সিবিআই, সিসোদিয়াকে তিহাড় জেলে পাঠাল আদালত

গত ২৬ ফেব্রুয়ারি টানা আট ঘন্টার জেরা শেষে গ্রেফতার করা হয় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল সিবিআইয়ের বিশেষ আদালত। ওই নির্দেশের পরেই আম আদমি পার্টির সেকেন্ড ইন কম্যান্ডকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়েছে।

দুদিনের হেফাজত শেষ হওয়ার পরে সোমবার দুপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে। এদিন অবশ্য সিসোদিয়াকে আর নিজেদের হেফাজতে চায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বরং অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানায়। সেই সঙ্গে সিবিআইয়ের আইনজীবী এও জানান, আপাতত নিজেদের হেফাজতে না চাইলেও ভবিষ্যতে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে হেফাজতে নেওয়ার আর্জি জানানো হতে পারে। কেননা, প্রধান অভিযুক্তের আচরণ সঠিক নয়। সাক্ষীদেরও আশঙ্কা, অভিযুক্ত তাদের নিশানা বানাতে পারেন। দুর্নীতির মামলায় তদন্তকে সিসোদিয়া রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন সিবিআই আইনজীবী।

উল্লেখ্য, দিল্লির আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি টানা আট ঘন্টার জেরা শেষে গ্রেফতার করা হয় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। গত সোমবার আদালতে পেশ করা হলে বিচারক প্রথমে পাঁচদিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই হেফাজত শেষে শনিবার ফের পেশ করা হয়। আরও দুদিনের সিবিআই হেফাজতে পাঠান বিচারক।

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা