ইংল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা

ব্যাট হাতে ৭৫ রান করার পাশাপাশি বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন সাকিব আল হাসান।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়া থেকে বাঁচল তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। আজ সোমবার একদিনের সিরিজের শেষ ম্যাচে ইংলিশ ক্রিকেটারদের নাকানিচোবানি খাইয়ে ৫১ রানে জিতে টি টুয়েন্টি সিরিজের আগে আত্মবিশ্বাস ফিরে পেল টাইগাররা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন সিরিজের শেষ তথা নিয়মরক্ষার ম্যাচে  টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। যদিও শুরুটা খুব ভালো হয়নি টাইগারদের। শূন্য রানে ফেরেন ওপেনার লিটন দাস। ১১ রান করে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক। তবে নাজমুল হোসেন শান্ত (৫৩), মুশফিকুর রহিম (৭০) আর সাকিব আল হাসানের (৭৫) দুরন্ত অর্ধশতরানের সুবাদে লড়াইয়ের মতো রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। যদিও পুরো ওভার খেলতে পারেনি। ৪৮.৫ ওভারেই ২৪৬ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

জয়ের জন্য ২৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে ইংল্যান্ডের ওপেনিং জুটি ঝড় বইয়ে দেয়। দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। ফিল সল্টকে সাজঘরে ফিরিয়ে দেন। ডিভেড মালানকে (০) ফেরান এবাদত হোসেন। আগের ম্যাচে শতরান করা জেসন রয়কেও ফিরিয়ে দেন সাকিব। চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন স্যাম কারান আর জেমস ভিন্স। মেহেদি হাসান মিরাজকে তুলে মারতে গিয়ে লংঅফ বাউন্ডারিতে লিটন দাসের হাতে ক্যাচ দেন কারান (২৩)। এর পরে জেমস ভিন্সকে (৩৮) ফেরান সাকিব। ক্রিজে থিতু হওয়ার আগেই মঈন আলিকে (২) বোল্ড করেন এবাদাত হোসেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে ফিরিয়ে প্রতিপক্ষের মেরুদণ্ড গুঁড়িয়ে দেন তাইজুল ইসলাম। ১৫৮ রানে ৭ উইকেট হারানো ইংলিশরা আর ম্যাচে ফিরতে পারেননি। ৪৩.১ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ব্যাট হাতে ৭৫ রান করার পাশাপাশি বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন সাকিব আল হাসান।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির