প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ান ডে’তে ৩০০ উইকেট নিলেন সাকিব

সাকিবই হলেন  প্রথম বাংলাদেশি যিনি ওয়ানডে-তে ৩০০ উইকেট পেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ সোমবার বল হাতে ইংল্যান্ডের চার ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে নাম লেখালেন একদিনের ম্যাচে তিনশো উইকেট শিকারি ক্লাবে। সাকিবই হলেন  প্রথম বাংলাদেশি যিনি ওয়ানডে-তে ৩০০ উইকেট পেলেন।

এদিন চট্টগ্রাম জহুর আমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে সাকিবের ঝুলিতে ছিল ২৯৬ উইকেট। চলতি সিরিজে তিনশো উইকেট শিকারি হিসেবে তিনি নাম লেখাতে পারেন কিনা, তা নিয়ে জল্পনা চলছিল। ব্যাট হাতে অসামান্য ৭৫ রানের ইনিংস খেলে দলের স্কোর ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়েছিলেন।

ব্যাট হাতে ইংল্যান্ডের বোলারদের শাসন করার পরে বল হাতেও জ্বলে উঠলেন। সফরকারী দলের ফিল সল্ট, জেসন রয় ও জেমস ভিন্সকে সাজঘরে পাঠিয়ে ২৯৯ উইকেট ঝুলিতে পুরেছিলেন। শেষ পর্যন্ত রেহান আমেদকে আউট করে ওয়ানডেতে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই ক্লাবে নাম লেখানো বিশ্বের মধ্যে তিনি ১৪তম বোলার। তবে তিশো উইকেট প্রাপকদের তালিকায় থাকা বাকিদের চেয়ে সাকিব খানিকটা এগিয়ে। কেননা বাকিরা সবাই অবসর নিয়েছেন। ওয়ানডে-তে ৫৩৪ উইকেট নিয়ে তালিকার শীর্ষে শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্থাইয়া মুরলিধরন। ৫০২ উইকেট নিয়ে দুই নম্বরে পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম।

 

 

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56