ঢাকার গুলিস্তানে বহুতলে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫

স্থানীয় সময় বিকেল চারটে ৫০ মিনিটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর গুলিস্তানের বহুতলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বিস্ফোরণে ১৫ জন প্রাণ হারিয়েছেন।ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও শতাধিক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা।কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কীভাবে ভয়াবহ বিস্ফোরণ ঘটল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন দমকল আধিকারিকরাও।

দমকল সূত্রে জানা গিয়েছে, বিকেল চারটে ৫০ মিনিট নাগাদ গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের উল্টোদিকে থাকা সিদ্দিক বাজারে সাধনা ঔষধালয়ের পাশের সাত তলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। নিমিষেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। আতঙ্কে পথচারী থেকে শুরু করে স্থানীয় দোকানদাররা প্রাণ ভয়ে পালাতে শুরু করেন। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া অসহায় মানুষদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান দমকল কর্মীরা। তার মধ্যে চিকি‍ৎসকরা ১৫ জনকে মৃত বলে ঘোষণা করেছেন।মৃতদের পরিচয় জানা যায়নি। কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল তা স্পষ্ট করে জানাতে পারেননি দমকল আধিকারিকরা।

গত চার দিনে দেশের তিন প্রান্তে বিস্ফোরণে ১৪ জন প্রাণ হারিয়েছেন।গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন তৈরির কারখানায় বিস্ফোরণে সাত জন নিহত হয়েছিলেন।পরের দিন রবিবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ভয়াবহ বিস্ফোরণে তিন জন প্রাণ হারিয়েছিলেন।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা