ত্রিপুরায় হামলার মুখে সংসদীয় প্রতিনিধি দল, কাঠগড়ায় বিজেপি

ত্রিপুরায় ভোট পরবর্তী সন্ত্রাস খতিয়ে দেখতে গিয়ে বিজেপির কর্মী ও সমর্থকদের হাতে আক্রান্ত হল সংসদীয় প্রতিনিধি দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচন মিটে যেতেই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে ত্রিপুরার(Tripura) বিস্তীর্ণ এলাকায়। বেছে বেছে বিরোধী কর্মী সমর্থকদের ওপর নৃশংস হামলা চালানো হচ্ছে। তাঁদের ঘর-বাড়ি ভাঙচুর চালানোর পাশাপাশি তাতে আগুন লাগিয়ে দেওয়া, তাঁদের মারধর করা, মহিলাদের নিগ্রহ, সবই অবাধে চলছে বিজেপি(BJP) শাসিত ত্রিপুরার মাটিতে। ভোট পরবর্তী সেই সন্ত্রাস খতিয়ে দেখতে গিয়ে বিজেপির হামলার মুখে পড়ল সংসদীয় প্রতিনিধি দল(Parliamentry Team)। শুক্রবার রাতে ত্রিপুরার সিপাইজলা জেলার বিশালগড় বিধানসভা কেন্দ্রের নাগরবাজার ব্লকের নেহালচন্দ্র এলাকায় তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত মাত্র ১জনকে আটক করতে সক্ষম হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে বাম ও কংগ্রেস।

আরও পড়ুন Hongkong Flu নিয়ে কেন্দ্রের কড়া সতর্কতা দেশজুড়ে

জানা গিয়েছে, কংগ্রেসের(INC) ৭জন সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল থেকেই ২ দিনের ত্রিপুরা সফর শুরু করেছেন সেখানকার ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে। সেই প্রতিনিধি দলে রয়েছে কংগ্রেসের ৭জন সাংসদ। এরা হলেন পি আর নটরাজন, রঞ্জিতা রঞ্জন, এ এ রহিম, আব্দুল খালেক, বিকাশরঞ্জন ভট্টাচার্য,  বিনয় বিশ্বাস ও এলারাম করিম। ৭জনের এই প্রতিনিধি দল ৩ ভাগে ভাগ হয়ে গতকাল থেকে ত্রিপুরার বুকে ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হওয়া পশ্চিম ত্রিপুরা(West Tripura), সিপাইজলা(Sipahijala) ও গোমতী(Gomati) জেলা পরিদর্শন শুরু করে। কিন্তু গতকালই এই প্রতিনিধি দলকে বিজেপির কর্মী ও সমর্থকদের হামলার মুখে পড়তে হয় দু-দুটি জায়গায়। একটি নাগরবাজার এলাকায় অন্যটি পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর এলাকায়। দুটি জায়গাতেই তাঁদের গাড়ি ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাতে ভাঙচুরও চালানো হয়। অভিযোগ ঘটনার সময় পুলিশ নিস্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছিল। ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকা কংগ্রেসের স্থানীয় বিধায়কেরাও নিগৃহীত হন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস