তৃতীয় দিনের শেষে ভারত তিন উইকেটে ২৮৯, পিছিয়ে ১৯১ রানে

ক্রিজে অপরাজিত রয়েছেন দুই ব্যাটসম্যান বিরাট কোহলি (৫৯ রান) ও রবীন্দ্র জাদেজা (১৬ রান)।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: চতুর্থ টেস্ট কী ড্রয়ের পথেই এগোচ্ছে? শনিবার সারা দিনে মাত্র তিনটি উইকেট পড়েছে। অজি বোলারদের শাসন করে ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেছে টিম ইন্ডিয়ার ব্যাটাররা। শুভমন গিলের পরে অর্ধশতরান করেছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। ব্যাটারদের অনবদ্য লড়াইয়ের সুবাদে তৃতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ তিন উইকেটে ২৮৯ রান।  ক্রিজে অপরাজিত রয়েছেন দুই ব্যাটসম্যান বিরাট কোহলি (৫৯ রান) ও রবীন্দ্র জাদেজা (১৬ রান)। এখনও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তুলনায় ১৯১ রানে পিছিয়ে রোহিত বাহিনী।

বিনা উইকেটে ৩৬ রান নিয়ে এদিন সকালে ব্যাট করতে নেমেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। মধ্যাহ্ন বিরতির আগে আউট হয়ে যান ভারত অধিনায়ক (৩৫ রান)। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান গিল ও চেতেশ্বর পূজারা। দুজনে দ্বিতীয় উইকেটে ১১৩ রান যোগ করেন। অজি বোলারদের শাসন করে নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান করেন গিল। চা বিরতির আগে চেতেশ্বর পূজারাকে (৪২) ফিরিয়ে জুটি ভাঙেন টড মরফি।

এর পরে গিলের সঙ্গে জুটি বাঁধেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। দুজনে দেখেশুনেই খেলছিলেন অজি বোলারদের। চা বিরতির পরে গিলকে ফেরান নাথান ওলায়ান। বলের ফ্লাইট মিস করে লেগ বিফোর উইকেট হন ভারতের ওপেনার। ২৪৫ রানে তিন উইকেট হারানো ভাসরতকে শেষ বেলায় চাপে ফেলার চেষ্টা চালিয়েছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা। যদিও সফল হননি। উল্টে টড মরফি-নাথান লায়নদের বোলিং তোপকে নির্বিষ করে দিয়ে অর্ধশতরান করেন কোহলি। তাঁকে যোগ্য সঙ্গত করেন রবীন্দ্র জাদেজাও। চতুর্থ উইকেটে দুজনে জুটি বেঁধে ৪৪ রান সংগ্রহ করেছেন।

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর