শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আয়োজিত দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাঁর ঠাকুরবাড়ি সফর। এর আগে বিরোধী দলনেতা থাকাকালীন একাধিকবার সেখানে গিয়েছেন তিনি। রবিবারের (১ নভেম্বর) এই সফরকে ঘিরে ইতিমধ্যেই ঠাকুরবাড়িতে প্রস্তুতি শুরু হয়েছে। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা। ফলে মতুয়াদের দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, কলকাতা থেকে হেলিকপ্টারে চাঁদপাড়া পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে গাড়িতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাবেন তিনি। প্রথমে মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এরপর ঠাকুরবাড়ির নাটমন্দিরে দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে অংশ নেবেন এবং উপস্থিত গোঁসাইদের উদ্দেশে বক্তব্য রাখবেন। সম্মেলনের পর মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসারও কথা রয়েছে তাঁর।

মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজের মেনুতে কী কী পদ?

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঠাকুরবাড়িতে বিশেষ আয়োজন করা হয়েছে। সম্মেলন শেষে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। আর সেই উপলক্ষে সকাল থেকেই রান্নার প্রস্তুতিতে ব্যস্ত বাগদার বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাতৃ সেনার সভানেত্রী সোমা ঠাকুর। মুখ্যমন্ত্রীর জন্য তৈরি হচ্ছে একাধিক পদ। মেনুতে রয়েছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ভেজ ডাল, ঠাকুরবাড়ির বিশেষ পদ চিংড়ি পিঠে, চিংড়ির মালাইকারি, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা, মুরগির মাংস, খাসির মাংস এবং চাটনি। খাবার পরিবেশনের আগে ফুড সেফটি আধিকারিকরা প্রতিটি পদ পরীক্ষা করে দেখছেন।

সোমা ঠাকুর জানান, মুখ্যমন্ত্রীর জন্য রান্না করার সুযোগ পেয়ে তিনি খুশি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর আপ্যায়নে কোনও খামতি রাখা হচ্ছে না। পাশাপাশি মতুয়াদের পক্ষ থেকে আগে যে ১২ দফা দাবি জানানো হয়েছিল, তার বেশ কয়েকটি এদিন পূরণ হতে পারে বলেও আশাবাদী তিনি। সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ।

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

বাড়িতেই বানান জাফরানি চিকেন কোরমা! জমে যাবে দুপুরের ভোজ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

মাংস নয়, আলুতেই মাতবে ভোজ! বাড়িতেই বানান সুস্বাদু আলুর রেজালা

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

ফখরের দুরন্ত শতরান, ২৪ বছর পর ভারতের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান

ক্রিকেটের বাইরে বেসবলেও বাজিমাত, পুরস্কারের ৯৪ লক্ষ দান করে নজির গড়লেন হার্দিক