পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। এই দাবিতে ফের উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা। রবিবার (১ নভেম্বর) সকাল থেকেই মিরপুরের একাধিক এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন পোশাক কারখানার শ্রমিকরা। মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবরোধ ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

জানা গিয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন।  বিক্ষোভের জেরে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকাতেও ব্যাপক যানজট তৈরি হয়। নিরাপত্তার জন্য  বন্ধ করে দেওয়া হয়েছে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোরেলের তিনটি স্টেশন। পুলিশের দাবি, আন্দোলনকারীদের মধ্যে এক ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে আটক করে পুলিশ বক্সে রাখা হয়েছিল। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চারদিক থেকে বিক্ষোভকারীরা পুলিশ বক্সের দিকে এগিয়ে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ একাধিক পদক্ষেপ করে। দুপুর ১২টা নাগাদও সংঘর্ষ থামেনি বলে জানান মিরপুর বিভাগের উপ-কমিশনার আবু নাসের রিকাবদার। তাঁর কথায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানিয়েছেন, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর-সহ আশপাশের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক পুলিশের আধিকারিক মাহফুজুল হক বকশী জানান, মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে গাড়ি ঘোরানোর ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই একই দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন চালাচ্ছেন পোশাক শ্রমিকরা। শনিবারও (৩১ অক্টোবর) মিরপুর-১০, ১১, ১২ এবং প্রশিকা মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এর আগে বৃহস্পতিবারও কয়েকশো শ্রমিক মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জমায়েত করেছিলেন। পরে পূরবী সিনেমা হলের সামনে মেট্রোরেলের ১১ নম্বর স্টেশন এলাকায় ফের অবরোধ করেন তাঁরা। প্রায় ছয় ঘণ্টা ধরে চলে যান চলাচল ব্যাহত হওয়ার ঘটনা।
 

জলন্ধরে মর্মান্তিক পথদুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

বাড়িতেই বানান জাফরানি চিকেন কোরমা! জমে যাবে দুপুরের ভোজ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক

ফখরের দুরন্ত শতরান, ২৪ বছর পর ভারতের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান