নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সিরিজ আগেই পকেটে পুরেছে ভারত। আজ (১ নভেম্বর) হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। নিয়ম রক্ষার খেলা হলেও ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে ছিল  ভারতীয় ক্রিকেটারদের বিধ্বংসী ব্যাটিং দেখার জন্য। তবে সেই আশা পূর্ণ হয়নি। শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারত। কোনও ওপেনারই মাথা তুলতে পারেনি। পর পর দুটি উইকেট হারায় ভারত। তবে তার পরেই কিছুটা হাল ধরেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিশান। তাঁদের চওড়া ব্যাটে ভর করে ১৯১  রান তোলে শ্রেয়স আইয়াররা। অর্থাৎ এই ম্যাচ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১৯২ রান।    

রবিবার টসে জিতে শ্রেয়সের প্রথমে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। খেলার দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ভারত মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন ভারতের দাপুটে ব্যাটার অভিষেক শর্মা। অ্যাডাম মিলনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর মিলনে ওপেনার সঞ্জু স্যামসনকে (৪ রান) আউট করেন। শ্রেয়স আইয়ার ও  ঈশান কিশান দুজনেই করেছেন অর্ধশতরান। ৩২ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন ঈশান।  তবে ঈশানের উইকেটটি নেন ব্লেয়ার টিকনার। অন্যদিকে করে ২২ বলে দুরন্ত অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। তবে অর্ধশতক করার পরপরই আউট হন শ্রেয়স। ভারত অধিনায়ককে ফেরান নাথান স্মিথ।  হাল ধরার চেষ্টা করেছিলেন তিলক তবে মাত্র ৬ রান করার পরে তিলককেও ফেরান নাথান। একের পর এক উইকেট হারানোর সময়  কিছুটা থিতু হওয়ার চেষ্টা করেন নমন ধীর। তাঁর ব্যাট থেকে এসেছে ৩৩ রান। তবে অর্ধশতরান করার আগেই তাঁকে সাজঘরে ফিরিয়েছেন ব্লেয়ার টিকনার।  নমন ধীরের পরেই নীতীশ কুমার রেড্ডিকে (২২) ফেরান অ্যাডাম মিলান। শেষ ওভারে দুটি উইকেট হারায় ভারত। 

তবে এই খেলার আগে থেকে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে বৈভব সূর্যবংশীকে নিয়ে। পাঁচ ম্যাচের সিরিজে এখনও পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই তরুণ ব্যাটার। শেষ ম্যাচেও তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। যদিও  সিরিজের ফলাফল আগেই ভারতের পক্ষে নিশ্চিত হয়ে গিয়েছে। ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।  এই ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়েছে। ভুবনেশ্বর কুমার ও বরুণ চক্রবর্তী প্রথম একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন অক্ষর প্যাটেল ও ময়ঙ্ক যাদব।

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর